ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
চার ছক্কার ঝড়ে দ:আফ্রিকাকে বিশাল রানের টার্গেট দিল ভারত
যদিও চতুর্থ দিন শুরুতে এসে দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাররাও। তারাও অলআউট হয়েছে মাত্র ১৭৪ রানে। যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩০৫ রানের।
জয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই একটি উইকেট হারিয়ে বসেছে প্রোটিয়ারা। দলীয় ১ রানের মাথায় ওপেনার এইডেন মারক্রাম বোল্ড হয়েছেন মোহাম্মদ শামির বলে। এরপর জুটি বেধেছেন অপর ওপেনার এবং অধিনায়ক ডিন এলগার এবং কিগান পিটারসেন। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ১২.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৩। জয়ের জন্য এখনও ২৭২ রান প্রয়োজন স্বাগতিকদের।
তৃতীয় দিন শেষ দিকে এসে যখন দক্ষিণ আফ্রিকা ১৯৭ রানে অলআউট হলো, তখন ১৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয়রা, তখন শুরুতেই একটি উইকেট হারিয়েছে তারা। মায়াঙ্ক আগরওয়াল আউট হন ৪ রান করে। ১৬ রানে তৃতীয় দিন শেষ করে তারা।
চতুর্থ দিন ব্যাট করতে নামার পর প্রোটিয়া বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখোমুখি হয় বিরাট কোহলিরা। কোনো ব্যাটারই ঠিকমত দাঁড়াতে পারেনি স্বাগতিক বোলারদের সামনে। লোকেশ রাহুল আউট হন ২৩ রান করে। শার্দুল ঠাকুর করেন ১০ রান। চেতেশ্বর পুজারা করেন ১৬ রান। বিরাট কোহলি আউট হন ১৮ রান করে।
আজিঙ্কা রাহানে করেন ২০ রান এবং রিশাভ পান্ত সর্বোচ্চ ৩৪ রান করেন। রবিচন্দ্রন অশ্বিন করেন ১৪ রান। মোহাম্মদ শামি আউট হন ১ রান করে। বুমরাহ অপরাজিত থাকেন ৭ রান। মোহাম্মদ সিরাজ অপরাজিত থেকে যান কোনো রান না করে। শেষ পর্যন্ত ৫০.৩ ওভার খেলে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারত।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা এবং মার্কো ইয়ানসেন নেন ৪টি করে মোট ৮ উইকেট। বাকি ২ উইকেট নেন লুঙ্গি এনগিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE