ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এবার বিপিএল নিয়ে মুখ খুললেন মাশরাফী
এদিকে, করোনা পরিস্থিতিতে এবারের বিপিএল হবে কি না, তা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন। তাই মাঠে ফিরতে ডিপিএলকেই টার্গেট করেছিলেন প্রায় এক বছর খেলার বাইরে থাকা মাশরাফী বিন মোর্ত্তজা। তবে প্রস্তুত ছিলেন, যেকোনো আসরের জন্যই। জাতীয় দলে ফেরাটা খুবই কঠিন, সেই বাস্তবতা বোঝেন। তাই ঘরোয়া ক্রিকেটেই পূর্ণ মনোযোগ তার। ফিটনেস নিয়ে গেলো ৩ থেকে ৪ মাস একা একাই কাজ করেছেন। কমিয়েছেন ওজনও।
আগের সময়টা নেই। এখন আর অটো চয়েজ নন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের দরজা থেকে দূরত্ব বাড়ছে ক্রমশই। ঘরোয়া আসরই তাই ক্রিকেটার সত্ত্বাকে বাঁচিয়ে রাখার একমাত্র মঞ্চ। তবে, সেখানেও নেই পুরনো দাপট। বিপিএলে সরাসরি সাইন করতে আগ্রহ দেখায়নি কোনো দল। নাম ওঠে ড্রাফটে। সেখানেও করতে হয় অপেক্ষা। জাতীয় দলের সাবেক দুই প্রিয় সতীর্থ মাহমুদউল্লাহ আর তামিম মিলে ডেকে নেন তাকে।
নিশ্চিত হয়, এবারের বিপিএলে ঢাকার হয়ে খেলছেন মাশরাফী। ম্যাশ বলেন, ‘বিপিএল হওয়া আমি ভেবেছিলাম কঠিন হয়ে যাবে। কারণ ফরেন রিক্রুটগুলো কঠিন হবে, কোভিড সিচুয়েশন থাকলে তারা আসবে কিনা বা আদৌ বিসিবি অ্যারেঞ্জ করতে পারবে কিনা। সিচুয়েশন এখন ভালো হওয়াতে মনে হয় প্রেক্ষাপট ভিন্ন হয়েছে।’
২০২০-এর ডিসেম্বরে বঙ্গবন্ধু কাপের পর থেকে মাঠের বাইরে থাকা ম্যাশ, এ আসরের আগে ফিট হতে কাজ করেছেন একা একাই। ওজন কমিয়েছেন প্রায় ১৮ কেজি। এ সম্পর্কে তিনি বলেন, লাস্ট তিন চার মাস আমি ফিটনেস নিয়ে কাজ করেছি। প্রসেসটা যেহেতু জানি তাই একাই করেছি।
বিপিএলে বেশ সফল মাশরাফী। এর আগে খেলেছেন ঢাকা, কুমিল্লা ও রংপুরের হয়ে। তিন দলকেই করেছেন চ্যাম্পিয়ন। এবার হয়তো অধিনায়কত্বের দায়িত্ব থাকছেনা কাঁধে। তবুও তিনি মাঠে থাকলেই তো বাড়তি উদ্যম পেয়ে যায় গোটা দল। সেই ম্যাশ-ম্যাজিক দেখার অপেক্ষায় ভক্তরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE