ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে ব্যাটে- বলে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ

২০২১ ডিসেম্বর ২৯ ১৭:৩৩:১৫

প্রস্তুতি ম্যাচে ব্যাটে- বলে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ

যেখানে ৫ উইকেট হারিয়ে ৭১ রান করেছিল নিউজিল্যান্ড একাদশ। আজ আরও ২০.৩ ওভার ব্যাটিং করেছে তারা। যেখানে ৭৫ রান তুলে হারিয়েছে আরও ২ উইকেট। প্রথম দিন বোলিং না করা মেহেদি হাসান মিরাজ আজ ৫ ওভারে ১৪ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। পরে দিনের বাকি অংশে বাংলাদেশ ব্যাটিং করেছে ৭৬.৪ ওভার। মুশফিক, জয়, লিটনদের সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে মুমিনুল হকের দল। মুশফিক ও জয়ের ব্যাট থেকে এসেছে সমান ৬১ রান করে। লিটন খেলেছেন ৪১ রানের ইনিংস।

ব্যাটিংয়ের শুরুতেই অবশ্য সাজঘরে ফিরে যান বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। জয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৭ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে আসে ৯ রান। এরপর দলীয় একশ পার করিয়ে জয় সাজঘরে ফেরেন ১৩১ বলে ১১ চারের মারে ৬১ রান করে। লিটন দাস ও মুশফিকুর রহিম মিলে পঞ্চম উইকেটে গড়েন ইনিংস সর্বোচ্চ ৬৪ রানের জুটি। আউট হওয়ার আগে ৭ চার ও ১ ছয়ের মারে ৬১ রান করেন মুশফিক। লিটনের ৪১ রানের ইনিংসে ছিল ৭টি চারের মার।

লেট মিডল অর্ডারে ইয়াসির আলি রাব্বি আউট হন ২১ রান করে। ইনিংসের ৭৭তম ওভারে অষ্টম ব্যাটার হিসেবে তাসকিন আউট হলে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়। মেহেদি হাসান মিরাজ ৪২ বলে ২০ রানে অপরাজিত থাকেন। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত