ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে রানের দেখা পেলেন মুশফিক-লিটন
বৃষ্টিতে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ২৭.৩ ওভার। যেখানে ৫ উইকেট হারিয়ে ৭১ রান করেছিল নিউজিল্যান্ড একাদশ। আজ আরও ২০.৩ ওভার ব্যাটিং করেছে তারা। যেখানে ৭৫ রান তুলে হারিয়েছে আরও ২ উইকেট।
পরে দিনের বাকি অংশে বাংলাদেশ ব্যাটিং করেছে ৭৬.৪ ওভার। মুশফিক, জয়, লিটনদের সাবলীল ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান করেছে মুমিনুল হকের দল। মুশফিক ও জয়ের ব্যাট থেকে এসেছে সমান ৬৬ রান করে। লিটন খেলেছেন ৪১ রানের ইনিংস।
ব্যাটিংয়ের শুরুতেই অবশ্য সাজঘরে ফিরে যান বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। জয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৭ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক মুমিনুলের ব্যাট থেকে আসে ৯ রান।
এরপর দলীয় একশ পার করিয়ে জয় সাজঘরে ফেরেন ১৩১ বলে ১১ চারের মারে ৬৬ রান করে। লিটন দাস ও মুশফিকুর রহিম মিলে পঞ্চম উইকেটে গড়েন ইনিংস সর্বোচ্চ ৬৪ রানের জুটি। আউট হওয়ার আগে ৭ চার ও ১ ছয়ের মারে ৬৬ রান করেন মুশফিক। লিটনের ৪১ রানের ইনিংসে ছিল ৭টি চারের মার।
লেট মিডল অর্ডারে ইয়াসির আলি রাব্বি আউট হন ২১ রান করে। ইনিংসের ৭৭তম ওভারে অষ্টম ব্যাটার হিসেবে তাসকিন আউট হলে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE