ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ দলে ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে যা বললেন সিডন্স
২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন জেমি সিডন্স। সেই সময়ে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দীক্ষা দিয়েছিলেন তিনি। টাইগারদের পারফরম্যান্সও উঠতি ছিল তখন। কোচ হিসেবে দারুণ সুনাম অর্জন করেছিলেন সিডন্স।
যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে সেই সময়ে বা বর্তমানে- কখনোই সেভাবে ডালপালা মেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখা যায় মাস দুয়েক আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওমান ও পাপুয়া নিউগিনি বাদে ছয়টি দলের বিপক্ষেই হারে বাংলাদেশ।
ক্রীড়া বিশ্লেষকসহ সংশ্লিষ্টদের চোখে পড়ে পাওয়ার হিটারের অভাব। এই অভাব দূর করতে চান সিডন্স। বাংলাদেশেও পাওয়ার হিটার তৈরি করা সম্ভব বলে মনে করছেন এই অস্ট্রেলিয়ান কোচ।
তিনি বলেন, 'টি–টোয়েন্টি শক্তির খেলা। দেশের বাইরে যদি আমরা ভালো দলগুলোকে চোখ রাঙাতে চাই, আমাদের তাহলে কিছু শক্তিশালী ব্যাটসম্যান প্রয়োজন হবে। আমরা দেখছি, ঘরের মাঠে বাংলাদেশ কম স্কোর রেখে ম্যাচ জিততে পারছে, কিন্তু দেশের বাইরে গিয়ে কাজটা কঠিন হবে।'
'আমার ইচ্ছা প্রধান কোচের সঙ্গে পরামর্শ করে ফিটনেস ট্রেনারের সহায়তায় পাওয়ার হিটিং নিয়ে কাজ করার। বাংলাদেশেও পাওয়ার হিটার তৈরি করা সম্ভব। এখন তো বাউন্ডারিই টি–টোয়েন্টি ম্যাচ জেতায়, জোরে মারতে পারাটা গুরুত্বপূর্ণ।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে তুলনামূলক দুর্বল দল স্কটল্যান্ডের কাছেও ধরাশায়ী হয় বাংলাদেশ। সুপার টুয়েলভে একে একে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হারে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE