ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে দল পেল অচেনা ২ বিদেশী ক্রিকেটার
আমরা সবাই জানি বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়েই আয়োজন করা হয় টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেগুলো। বিপিএলের গত সাত আসরে তাই হয়েছে। তবে এবার একই সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি নির্ধারিত হওয়ায় বিশ্ব তারকাদের পাচ্ছে না বিপিএল। বিশ্বের বেশ কিছু তারকা ক্রিকেটার ইতোমধ্যে নাম লিখিয়েছেন পিএসএলের ফ্র্যাঞ্চাইজিতে। যে কারণে তারকা সমৃদ্ধি হারিয়েছে বিপিএল। হয়তো এ কারণেই আফগান আর আরব আমিরাতের আনকোড়া দুই ক্রিকেটার ফজলহক ফারুকি ও সিরাজ আহমেদকে দলে নিয়েছে ঢাকা ও সিলেট।
বাঁ-হাতি এই দুই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই অচেনা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও চেনা মুখ নন। তবু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন তারা। আফগানিস্তানের বয়সভিত্তিক দল আর ইমার্জিং দলে খেলে জাতীয় দলে মাত্র একটি টি-টেয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান ২১ বছর বয়সী তরুণ পেসার ফজলহক ফারুকি। গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। এরপর আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে সুযোগ পান তিনি। আইপিএলের আগের আসরে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের নেট বোলার।
সিলেটে সুযোগ পাওয়া সংযুক্ত আরব আমিরাতের তরুণ পেসার সিরাজের তেমন কোনো অভিজ্ঞতাই নেই। এ মাসেই লংকান প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার। সেখানে বাংলাদেশের পেসার আল আমিন হোসেনের সঙ্গে ক্যান্ডি ওয়ারিয়র্স দলে ছিলেন তিনি। খেলেছেন টি-টেন ক্রিকেটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE