ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : বিপিএলে নতুন করে দল পেতে পারেন আশরাফুল-নাসির-আমিনুলরা
শুধু আশরাফুল নয়, নাসির হোসেন কিংবা উদীয়মান লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে কেউ দলে ডাকেনি। তবে তাদেরও সুযোগ আছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার।
সোমবারের ড্রাফটের পরও দল গোছানো চূড়ান্ত হয়নি। ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের টানার সুযোগ আছে সব দলেরই। সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ বিদেশি ক্রিকেটার নিতে পারবে প্রতিটি দল। এখনো কোনো দলই ২২ জনের স্কোয়াড পূরণ করতে পারেনি। ফলে আশরাফুল, নাসির, আমিনুল, তানজিদ তামিমদেরও সুযোগ আছে দল পাওয়ার।
মুশফিকের খুলনা এখন পর্যন্ত দলে নিয়েছে ১০ দেশি ক্রিকেটারকে। এছাড়া চট্টগ্রাম ১১, ঢাকা ১২, সিলেট ও বরিশাল ১৩ এবং কুমিল্লা সর্বোচ্চ ১৪ জন ক্রিকেটার নিয়েছে। কুমিল্লা বাদে বাকি পাঁচ দলেরেই সুযোগ আছে দেশি ক্রিকেটার নেওয়ার।
সেদিকেই তাকিয়ে আছেন জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল, ‘আসলে আমি বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি। মাত্র তো আজ শুরু হলো (বিপিএল কার্যক্রম)। এখনো সময় বাকি আছে। দেখা যাক সামনে কী আছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি আসলে আমার বলার নাই। সময় হলে বলা যাবে।’
আশরাফুলও অপেক্ষায় আছে ডাক পাওয়ার, ‘ঢাকা লিগ আমার ভালোই কেটেছিল। আমি শুরুতে ব্যাটিং করে যতটা পারি রান করার চেষ্টা করেছি। সময় আছে। হয়তো কেউ ডাকবে। সেই অপেক্ষাতেই আছি।’
ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়ানো নাসিরকে এখন মাঠের বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করতে হচ্ছে। জাতীয় লিগ ভালো না করায় বিসিএল খেলার সুযোগ হয়নি। শেষ খেলেছিলেন ঢাকা লিগ। আলো ছড়াতে পারেননি সেখানেও। তাই তার বিপিএলে দল না পাওয়া প্রত্যাশিতই ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE