ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভারত দ:আফ্রিকা ম্যাচে ঘটলো অবিশ্বাস্য ঘটনা একদিনেই তুলে নিলো ১৮ উইকেট
সেখান থেকে তৃতীয় দিন মাত্র ৪৯ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রানে গুটিয়ে যায় তারা। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গেছে ১৯৭ রানে, ভারত পেয়েছে ১৩০ রানের লিড। অবশ্য বড় লিড পাওয়ার পরেও তৃতীয় দিনের শেষ বিকেলটা নির্বিঘ্নে কাটাতে পারেনি বিরাট কোহলির দল।
তৃতীয় দিন শেষে ৬ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। মায়াঙ্ক আগারওয়াল ফিরেছেন ৪ রান করে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ৫ রানে অপরাজিত। নাইটওয়াচম্যান হিসেবে নেমেছেন শার্দুল ঠাকুর। মঙ্গলবার প্রথম ইনিংসে নামের পাশে ১২২ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিলেন রাহুল।
সঙ্গে ৪০ রান নিয়ে ছিলেন আজিঙ্কা রাহানে। রাহুল নিজের নামের সঙ্গে আর মাত্র এক রান যোগ করতে পেরেছেন। দিনের চতুর্থ ওভারেই কাগিসো রাবাদার দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ হয়েছেন ভারতীয় এই ওপেনার।
২৬০ বলে ১৭ বাউন্ডারি আর এক ছক্কায় গড়া তার ১২৩ রানের ইনিংসটি থামার পরই যেন মরক লেগে যায় সফরকারীদের। দুই ওভার পর সাজঘরে ফিরে যান আরেক সেট ব্যাটার আজিঙ্কা রাহানে, তিনি লুঙ্গি এনগিদির বলে ক্যাচ দেন উইকেটের পেছনেই। এরপর টানা চার ওভারে চারটি উইকেট হারায় ভারত।
একে একে উইকেট বিলিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন (৪), রিশাভ পান্ত (৮), শার্দুল ঠাকুর (৪), মোহাম্মদ শামি (৮)। শেষ ব্যাটার হিসেবে জাসপ্রিত বুমরাহ আউট হন ১৪ করে। প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে সফল লুঙ্গি এনগিদি। ৭১ রান খরচায় একাই ৬টি উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। ৩ উইকেট শিকার কাগিসো রাবাদার।
এরপর স্বাগতিক ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছান তিনি। ভারতের জার্সি গায়ে ১১তম বোলার হিসেবে ২০০ উইকেট নিলেন শামি।
ডানহাতি এ পেসারের সঙ্গে জাসপ্রিত বুমরাহ (২), শার্দুল ঠাকুর (২) ও মোহাম্মদ সিরাজরাও (১) যোগ দিলে প্রোটিয়ারা থেমে যায় ১৯৭ রানে। স্বাগতিক দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া কুইন্টন ডি কক ৩৪ ও রাবাদা খেলেন ২৫ রানের ইনিংস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE