ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ ভারত দেখিনন সূচীর চূড়ান্ত সময়
চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলের শুরুটা হয়েছে দুর্দান্ত। নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে এসে কুয়েতের বিপক্ষে টাইগার যুবারা জয়ের দেখা পেয়েছে ২২৭ রানের। এই দুই জয়ে সেমি ফাইনাল অবশ্য আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হবার।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগাররা মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দল শুরুটা সাবধানী করেছিল। দলীয় ২৬ রানের মাথায় ২ উইকেট হারানো টাইগারদের হয়ে অবশ্য বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিলেন প্রান্তিক নওরোজ নাবিল এবং আইচ মোল্লা। তবে নাবিল ব্যক্তিগত ৪৫ রানে সাজঘরে ফিরে যাবার পর আইচ মোল্লাও সাজঘরে ফিরেন ২৪ রানে।
ম্যাচের প্রেক্ষাপট পরিবর্তন হয় ইনিংসের ৩২ ওভার ৪ বল পর্যন্ত মাঠে গড়ানোর পর। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ যখন ১৩২ রান তখন খবর আসে ম্যাচের আম্পায়ার কোভিড পজিটিভ। ফলে স্থগিত হয়ে যায় ম্যাচটি। তবে ম্যাচ থেমে গেলেও ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টাইগার যুবারা।
সেমি ফাইনালে বাংলাদেশ দল মুখোমুখি হবে ভারতের। এশিয়া কাপের এবারের আসরের আগে অবশ্য সম্প্রতি ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৯ দল নিয়ে আয়োজিত তিন দলীয় টুর্নামেন্টের শিরোপা জিতে ভারতের বিপক্ষে কিছুটা এগিয়েই রয়েছে টাইগার যুবারা।
দুই দলের মধ্যকার সেমি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে।
অন্যদিকে এশিয়া কাপের অপর সেমি ফাইনালের দুই দলও নির্ধারন হয়েছে ইতোমধ্যেই। অপর সেমি ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই দুই দলের লড়াই অনুষ্ঠিত হবার কথা রয়েছে একই দিনে একই সময়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE