ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে আছেন যারা
চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান করেছেন রুট। ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১৭০৮ রান করেছেন তিনি। টেস্টের ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ১৭শর বেশি রান করা তৃতীয় ক্রিকেটার তিনি। রুটের আগে এই নজির গড়েন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস। ২০০৬ সালে ইউসুফ ১৭৮৮ রান, ১৯৭৬ সালে রিচার্ডস ১৭১০ রান করেছিলেন।
বল হাতেও উজ্জল ছিলেন অকেশনাল স্পিনার রুট। ১৪ উইকেট নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে আক্রমণে এসে ব্রেক-থ্রু এনে দেন রুট। তার সেরা বোলিং ফিগার ছিল ৮ রানে ৫ উইকেট। এ বছরের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন রুট।
এ বছর সর্বোচ্চ উইকেট শিকারী ভারতের অশ্বিন। ৮ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন তিনি। গড়- ১৬ দশমিক ২৩। উইকেট শিকারের সংখ্যাটা বাড়তে পারে। কারন সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছেন অশি^ন। ব্যাট হাতে এ বছর লোয়ার-অর্ডারে দারুন ছন্দে ছিলেন তিনি। এক সেঞ্চুরিতে ২৮ দশমিক ০৮ গড়ে ৩৩৭ রান করেন অশি^ন।
অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্ট ড্র’তে বড় ভূমিকা ছিলো অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে নেমে ১২৮ বলে অপরাজিত ৩৯ রান করেন অশি^ন। টেস্ট ড্র’তে হানুমা বিহারির সাথে ষষ্ঠ উইকেটে ২৫৮ বল খেলেন তিনি।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টে ৩২ উইকেটও নিয়েছেন অশি^ন।
সাউদাম্পটন বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেন অশি^ন। ঐ ম্যাচটি হেরে রানার্স-আপ হয় ভারত।
এ বছর নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী জেমিসন। ৫ ম্যাচে ২৭ উইকেট নেন তিনি। নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার পেছনে বড় অবদান ছিলো ২০২০ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া জেমিসনের।
সাউদাম্পটনের ফাইনালে ৭ উইকেট নেন জেমিসন। ফাইনালের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। দলকে প্রথম আইসিসি ট্রফির স্বাদ দিতে ভূমিকা রাখেন জেমিসন।
শ্রীলংকার হয়ে এ বছর ৭ ম্যাচে ৯০২ রান করেছেন করুনারত্নে। বছরে তৃতীয় সর্বোচ্চ রান তার।
ব্যাট হাতে চারটি সেঞ্চুরিও করেছেন করুনারত্নে। গড়- ৬৯ দশমিক ৩৮। পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE