ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদায় বেলায় যা বললেন লঙ্কান তারকা মেন্ডিস
শ্রীলঙ্কার হয়ে তিনি ৫৮টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ফরম্যাটে যথাক্রমে ৬৩৬ ও ১০৭ রান করেছেন তিনি।
লেগ ব্রেক বোলিংয়েও দলের জন্য অবদান রেখেছেন তিনি। বল হতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৪৯ ও ১৪টি উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে বেশ পরিচিত ছিলেন তিনি। বাংলাদেশের ঢাকা ডিভিশন, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও সিলেট সিক্সার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
বিদায় বেলায় মেন্ডিস লিখেছেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে এটা দারুণ একটি যাত্রা ছিল। ২০১০ থেকে দলটির হয়ে খেলতে পেরে আমি গর্বিত। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এই যাত্রায় অনেক সুখকর মুহূর্ত পেয়েছি। আমি আমার সকল কোচ ও টিম ম্যাটদের ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
মেন্ডিস ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার হয়ে। আর ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল