ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ যে কারনে বন্ধ হয়ে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ
করোনাভাইরাসে আক্রান্ত ওই দুজন ম্যাচ অফিশিয়াল কারা, সেটা নিশ্চিত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক বিবৃতিতে এসিসি বলেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও এমিরেটস ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে, এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ বি-এর শেষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
দুজন অফিশিয়াল কোভিড-১৯ পজিটিভ হয়েছেন, এটা নিশ্চিত করা হচ্ছে। তবে অফিশিয়ালরা নিরাপদে আছেন, টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী পরিচর্যা করা হচ্ছে, বিবৃতিতে যোগ করেছে এসিসি।
এ দুজন ম্যাচ অফিশিয়াল এ ম্যাচেই দায়িত্ব পালন করছিলেন কি না, সেটা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে এসিসি বলেছে, এই ম্যাচ–সংশ্লিষ্ট সবাই এখন টেস্টিং প্রটোকলের ভেতর দিয়ে যাবে। ফল আসা পর্যন্ত সবাই আইসোলেশনে থাকবে।
এ ম্যাচের ওপর নির্ভর করছিল সেমিফাইনালের লাইনআপও। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে ভারতেরও শেষ চারে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। তবে গ্রুপ বির এই ম্যাচের ওপর নির্ভর করছিল গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঠিক হওয়া। রানরেটে এগিয়ে আছে বাংলাদেশ।
এসিসি বলছে, সেমিফাইনালের ব্যাপারে বিস্তারিত তথ্য পরে জানাবে তারা। এ টুর্নামেন্টের সেমিফাইনাল হওয়ার কথা ৩০ ডিসেম্বর। এরপর ৩১ ডিসেম্বর হওয়ার কথা ফাইনাল।
এশিয়া কাপ খেলার পরই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সরাসরি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১৬ জানুয়ারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE