ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টানা তিন টেস্ট হেরে বিশাল লজ্জার রেকর্ড গড়লো ইংল্যান্ড
এক পঞ্জিকাবর্ষে সাদা পোশাকে সবচেয়ে বেশি পরাজয়ের রেকর্ডে টেস্ট ক্রিকেটের আঁতুরঘর ইংল্যান্ড এখন বাংলাদেশের পাশে! খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ এই রেকর্ড গড়েছিল ১৮ বছর আগে, ২০০৩ সালে।
বাংলাদেশের টেস্ট মর্যাদার ২১ বছর হয়ে গেলেও এখনও এই ফরম্যাটে তারা নড়বড়ে দল। ২০০৩ সালে ৯টা টেস্ট খেলে একটাও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষে দলগুলো ছিল শক্তিশালী। এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট হেরে বাংলাদেশ বছর শুরু করে। আফ্রিকার কাছে দুই টেস্টে হোয়াইটওয়াশ, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ২ টেস্টে হোয়াইটওয়াশ। আগস্টে পাকিস্তান সফরে গিয়ে হেরেছে ৩ টেস্টেই। অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে দুই টেস্টের সিরিজে ধোলাই হয়ে ষোলকলা পূর্ণ হয়।
অন্যদিকে ২০২১ সালে এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জিতেছে মাত্র ৪টি ম্যাচ! ইংল্যান্ডের মতো দলের ক্ষেত্রে যা অবিশ্বাস্যই বটে। ড্র হয়েছে ২টি। আর ৯টি টেস্টে তারা পরাজয় বরণ করেছে। এর মাঝে ভারতের বিপক্ষে আহমেদাবাদ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ মেলবোর্ন টেস্টে জুটেছে ইনিংস পরাজয়ের লজ্জা। এ বছর ইংল্যান্ড ভারতের কাছে হেরেছে ৫টি টেস্ট। এছাড়া অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের তিনটি এবং নিউজিল্যান্ডের কাছে গত জুনে বার্মিংহাম টেস্টে তারা হেরেছিল। ইংল্যান্ডের সবচেয়ে বড় পরাজয়টি ছিল ভারতের বিপক্ষে লিডসে ইনিংস ও ৭৬ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE