ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এবারের বিপিএলে সব বেশি খরুচে আর সবচেয়ে কৃপণ দল কোনটি
নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ও তিনজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারত দলগুলো। সেখানে বিপিএলে বরিশালের দল ফরচুন বরিশাল দলে টেনে নিয়েছে সাকিব আল হাসানকে।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে ঢাকা। মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স। মোস্তাফিজুর রহমানকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেট সানরাইজার্স নিয়েছে তাসকিন আহমেদকে।
‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ লাখ টাকা করে। ঢাকা এই তিন ক্রিকেটারের পেছনেই ব্যয় করেছে ২ কোটি ১০ লাখ টাকা। সে হিসাবে এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি খরুচে দল হওয়ার কথা ছিল ঢাকার।
কিন্তু ড্রাফট শেষে দেখা গেলো সবচেয়ে বেশি খরুচে দল গঠন করেছে বরিশাল ফরচুন। সব মিলিয়ে তারা দল গঠন করতে খরচ করেছে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। বিদেশি ক্রিকেটার কিনতেই তাদের খরচ হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। দেশি খেলোয়াড় কিনতে খরচ হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।
খরচের দিক থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে দ্বিতীয় স্থানে। তারা মোট ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করেছে খেলোয়াড় কেনার জন্য। বিদেশি খেলোয়াড় কিনতে তারা খরচ করেছে ৮৫ লাখ টাকা। দেশি খেলোয়াড় কিনতে খরচ করেছে ৩ কোটি ৪১ লাখ টাকা।
ঢাকা রয়েছে তিন নম্বরে। তারা খরচ করেছে ৪ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। বিদেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ৫৯ লাখ ৫০ হাজার টাকা। দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ৩ কোটি ৫১ লাখ টাকা। দেশি ক্রিকেটারের পেছনেই সবচেয়ে বেশি ব্যয় করেছে তারা।
এরপর চার নম্বরে রয়েছে সিলেট সানরাইজার্স। তারা খরচ করেছে ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা। বিদেশি কিনতে খরচ করেছে ১ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। দেশি কিনতে খরচ করেছে ২ কোটি ৭০ লাখ টাকা। চিটাগাং চ্যালেঞ্জার্স খরচ করেছে ৩ কোটি ৬ লাখ টাকা। বিদেশি কিনতে তারা খরচ করেছে ৬৮ লাখ টাকা এবং দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ২ কোটি ৩৮ লাখ টাকা।
টাকা খরচের দিক থেকে সবচেয়ে কৃপণতার পরিচয় দিয়েছে খুলনা টাইগার্স। তারা মোট খরচ করেছে ২ কোটি ৮২ লাখ টাকা। বিদেশি ক্রিকেটার কিনতে তারা খরচ করেছে ৫১ লাখ টাকা এবং দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ২ কোটি ৩১ লাখ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE