ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আমরা তো অচল, বিপিএলে দল না পেয়ে যা বললেন আশরাফুল
বিপিএলের এবারের প্লেয়ার্স ড্রাফট থেকে তারকা ক্রিকেটারদের মধ্যে দল পাননি মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন। জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও থেকেছেন উপেক্ষিত। যুব বিশ্বকাপ জয়ী দলের আগ্রাসী ওপেনার তানজিদ হোসেন তামিমেরও নামও নেয়নি কেউ।
সোমবার রাজধানী পাঁচ তারকা হোটেল রেডিসনে অনুষ্ঠিত হয় বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ছয়টি দল সেখান থেকে দেশি বিদেশি ১৫৪ জন ক্রিকেটারকে নিজেদের দলে ভিড়িয়েছে। ড্রাফটের আগে প্রত্যেক দল তিনজন বিদেশি ও একজন করে দেশি ক্রিকেটার আগেই নিশ্চিত করেছিল।
‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন। ১৮ লাখ টাকা পারিশ্রমিক দিয়ে তাদেরও দলে নিতে কেউ আগ্রহী হয়নি। তারা দল না পেলেও আরেক অভিজ্ঞ নাঈম ইসলামকে একই ক্যাটাগরি থেকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এই মুহূর্তে রাজশাহীতে বিসিএল খেলায় ব্যস্ত রয়েছেন আশরাফুল। পূর্বাঞ্চলের হয়ে সোমবার মাঠ ছেড়েছেন ১৪ রানে অপরাজিত থেকে। ঠান্ডা লাগায় গলা বসে গেছে আশরাফুলের। সন্ধ্যার পর বিপিএলে দল না পাওয়া প্রসঙ্গে সাবেক এ অধিনায়ক বলেছেন, এখানে ভাগ্য সহায় হয়নি তার। মনের গরল উগরে নিজেকে ‘অচল’ বলেও উল্লেখ করেন তিনি।
জানতে চাইলে আশরাফুল বলেছেন, ‘এখানে টিম পাওয়াটা তো খুব ভাগ্যের বিষয়। ভাগ্য লাগে। আমরা প্লেয়ার আছি ২১০ জনের মতো, দল পায় ৬০-৭০ জন। এখানে ভাগ্য লাগে। তাছাড়া বয়সও হয়েছে, এটা মানতে হবে। এখন তো তরুণদের যুগ।’
অনেক সিনিয়র ক্রিকেটার দল পেলেও জায়গা হয়নি আশরাফুলের। তামিম-মাশরাফিদের তো অবস্থানে থাকলে ভিন্ন হতো দৃশ্যপট মনে করেন তিনি। বলেছেন, ‘তামিম, মাশরাফি ওদের মতো হলে ভিন্ন কিছু হতো। আমরা তো অচল। ভাগ্যে নেই।’
তবে দল পেতে কারও কাছে তদবির করেননি আশরাফুল। এমনটা করবেন না বলেও দৃঢ়কন্ঠে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE