ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ঢাকার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ; দেখে নিন ড্রাফটের আগে কেমন হলো ৬ দল
অনানুষ্ঠানিক খবরে আগেই জানা গিয়েছিল, পাঁচটি দলের অটো চয়েজ হিসেবে ডাক পাওয়া দেশি খেলোয়াড়দের নাম। সকালে আনুষ্ঠানিক বিবৃতিতে ষষ্ঠ দল তথা ঢাকার অটো চয়েজ খেলোয়াড় হিসেবে জানানো হলো মাহমুদউল্লাহ রিয়াদের নাম।
রোববার রাতে হুট করেই খবর বেরিয়েছে, ঢাকার মালিকানা হারিয়েছে রুপা ও মার্ন গ্রুপ। তাই আজকের ড্রাফটে এই দলটির পক্ষে ড্রাফট টেবিলে বসবে বিসিবির কর্তারাই। অর্থাৎ বিসিবিই আপাতত ঢাকার দল গঠন করবে। যার ধারাবাহিকতায় মাহমুদউল্লাহকে দলে নিয়েছে তারা।
এছাড়া আগেই কুমিল্লায় মোস্তাফিজুর রহমান, সিলেটে তাসকিন আহমেদ, খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসুম আহমেদ ও বরিশালে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তবে দলগুলোর নাম কী হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি আয়োজকরা।
অটো চয়েজ হিসেবে একজন করে দেশি খেলোয়াড় ছাড়াও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ ছিল সব ফ্র্যাঞ্চাইজির সামনে। এ সুযোগটি কাজে লাগিয়েছে শুধুমাত্র খুলনা ও সিলেটের ফ্র্যাঞ্চাইজি। তারা তিনজন বিদেশি এরই মধ্যে নিয়েছে নিজেদের দলে।
অন্যদিকে ঢাকা ও কুমিল্লা কোনো বিদেশিকে দলে ভেড়ায়নি। তারা ড্রাফট থেকে সংগ্রহ করবে স্কোয়াডে বাকি ২১ জন খেলোয়াড়। সবমিলিয়ে নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে তারা। এ নিয়ম মেনেই সোমবার ড্রাফটে বসবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
দেখে নিন ড্রাফটের আগে ছয় দলের অবস্থা
খুলনাঃ
দেশি – মুশফিকুর রহিমবিদেশি- থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), নবীন উল হক (আফগানিস্তান) ও ভানুকা রাজাপাকশে (শ্রীলঙ্কা)
বরিশালঃ
দেশি – সাকিব আল হাসানবিদেশি – মুজিব উর রহমান (আফগানিস্তান) ও দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা)
চট্টগ্রামঃ
দেশি – নাসুম আহমেদবিদেশি – বেনি হাওয়েল (ইংল্যান্ড) ও কেন্নার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
কুমিল্লাঃ
দেশি – মোস্তাফিজুর রহমানবিদেশি – নেই
ঢাকাঃ
দেশি – মাহমুদউল্লাহ রিয়াদবিদেশি – নেই
সিলেটঃ
দেশি – তাসকিন আহমেদবিদেশি – দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) ও কলিন অ্যালেক্সান্ডার
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE