ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে ঢাকার মালিকানায় বিসিবি
শেষ মুহূর্তে মালিকানা বাতিল করায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি এখন কে পরিচালনা করবে- তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা, মঙ্গলবার দুপুরেই হবে প্লেয়ার্স ড্রাফট। তার কয়েক ঘণ্টা আগে এমন সিদ্ধান্ত বিপিএল গভর্নিং কাউন্সিলকেই বিপদে ফেলে দিয়েছে। তবে একটি সূত্রে জানা গেছে, মালিকানা বাতিল হওয়ায় ঢাকাকে চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি)।
গত বৃহস্পতিবার ছিল বিপিএলে পার্টিসিপেশন মানি জমা দেওয়ার শেষ সময়। অন্য পাঁচ ফ্রাঞ্চাইজি টাকা জমা দিলেও ঢাকা দিতে পারেনি। রবিবার পর্যন্ত তারা সময় চেয়েছিল। কিন্তু শুক্রবারের বোর্ড মিটিংয়ে সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি জানার পর সেই প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও রবিবার মিরপুরে পে-অর্ডার নিয়ে হাজির হয়েছিলেন রূপা ফ্যাব্রিকস ও মার্ন স্টিল লিমিটেডের প্রতিনিধিরা। কিন্তু বিসিবি তাদের পে অর্ডার গ্রহণ করতে রাজি হয়নি।
যতটুকু বোঝা গেছে, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকেই বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। আগেও দেখা গেছে, বড় প্রতিষ্ঠান বিপিএলে অংশগ্রহণ করেও আর্থিক প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাতে সুনাম ক্ষুণ্ণ হয়েছে বিসিবির।
প্রসঙ্গত, ঢাকা ছাড়া অন্য পাঁচটি দল হলো, বরিশাল (ফরচুন শুজ), চট্টগ্রাম (ডেল্টা স্পোর্টস), কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস), খুলনা (মাইন্ড ট্রি) ও সিলেট (প্রগতি গ্রিন অটো রাইস মিলস)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE