ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে রুটের বিশ্বরেকর্ড
তবে দলের এই দুরবস্থা হলেও ব্যাট হাতে উড়ন্ত ফর্মেই রয়েছেন অধিনায়ক জো রুট। যিনি এরই মধ্যে গড়ে ফেলেছেন অধিনায়ক হিসেবে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এছাড়া সবমিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড থেকে আর ১০৯ রান দূরে রুট।
রোববার মেলবোর্নে শুরু হয়েছে অ্যাশেজের বক্সিং ডে টেস্ট। যেখানে প্রথম দিন ১৮৫ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন রুট নিজেই। মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচে পরিণত হওয়ার আগেই গ্রায়েম স্মিথের রেকর্ড নিজের করে নিয়েছেন রুট।
২০০৮ সালে ১৫ ম্যাচের ২৫ ইনিংসে ৭২ গড়ে ১৬৫৬ রান করেছিলেন স্মিথ। যেখানে ছিল সমান ৬টি করে ফিফটি ও সেঞ্চুরি। আজ নিজের ইনিংসের ২৭তম রানটি নেওয়ার মাধ্যমে স্মিথকে ছাড়িয়ে গেছেন রুট। তিনি চলতি বছরে ১৫ ম্যাচের ২৮ ইনিংসে ৬২ গড়ে করেছেন ১৬৮০ রান। যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি।
চলতি বছর আরও একটি ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেতে পারেন রুট। যা তাকে দেবে সবমিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ার সুযোগ। ২০০৬ সালে ১৭৮৮ রান করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। সেই রেকর্ড ভাঙতে রুটের প্রয়োজন আর ১০৯ রান।
অধিনায়ক হিসেবে এক বছরে টেস্টে সর্বোচ্চ রান- ১. জো রুট (ইংল্যান্ড) – ২৮ ইনিংসে ১৬৮০* রান (২০২১), ২. গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) – ২৫ ইনিংসে ১৬৫৬ রান (২০০৮), ৩. মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) – ১৮ ইনিংসে ১৫৯৫ রান (২০১২), ৪. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) – ২৮ ইনিংসে ১৫৪৪ রান (২০০৫), ৫. বব সিম্পসন (অস্ট্রেলিয়া) – ২৬ ইনিংসে ১৩৮১ রান (১৯৬৪)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE