ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অস্ট্রেলিয়ার কাছে একেবারেই অল্প রানে অল আউট ইংল্যান্ড
আরও একবার ব্যাটিং দৈন্যতা ফুটে উঠেছে জো রুটের দলের। কামিন্স, স্টার্ক, লিয়নদের তোপে এবার মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১৮৫ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। দলের পক্ষে একমাত্র হাফসেঞ্চুরিযান জো রুট (৫০)।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ফের অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকে দলটি। হাসিব হামিদ ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ডাক মেরে। প্যাট কামিন্সের দারুণ এক ডেলিভারিতে ব্লক করতে চেয়ে উইকেটের পেছনে ক্যাচ হন হামিদ।
উইকেট হারিয়ে খোলসে ঢুকে পড়ে ইংল্যান্ড। ৭ ওভারে তোলে মাত্র ১৩ রান। তবে কাজের কাজ হয়নি। অষ্টম ওভারে কামিন্সের ফের আঘাত। এবার জ্যাক ক্রলিকে (১২) গালিতে ক্যাচ বানান অসি গতিতারকা।
বিপর্যয়ে দাঁড়িয়ে ডেভিড মালানকে (১৪) নিয়ে ৪৮ রানের একটি জুটি গড়েছিলেন অধিনায়ক জো রুট। মালান কামিন্সের তৃতীয় শিকার হলে ভাঙে এই জুটি। সেটিই ছিল ইনিংসের সবচেয়ে বড় জুটি।
দলীয় ৮২ রানের মাথায় ফিরে যান রুটও। কাটায় কাটায় ৫০ করে ইংলিশ অধিনায়ক মিচেল স্টার্কের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিলে একশর আগে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। বেন স্টোকসও ২৫ রানের বেশি এগোতে পারেননি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো একটা প্রান্ত ধরে ছিলেন। ৭৫ বলে ৩৫ করা এই ব্যাটারকে ফেরান স্টার্ক। শেষদিকে ওলি রবিনসনের ২২ রানে ১৮৫ পর্যন্ত গেছে ইংলিশরা। লেজটা মুড়ে দেন নাথান লিয়ন। অসি বোলারদের মধ্যে প্যাট কামিন্স আর নাথান লিয়ন পান ৩টি করে উইকেট। মিচেল স্টার্কের শিকার ২টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE