ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিচ্ছে সাকিবের ডাবল সেঞ্চুরি
এবারের নিউজিল্যান্ড সফরে শুধু দুইটি টেস্ট খেলবে মুমিনুল হকের দল। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে নয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রতিটিতেই মিলেছে হতাশাজনক পরাজয়। যার পাঁচটিতেই পরাজয় ছিল ইনিংস ব্যবধানে এবার ইতিহাস বদলানোর মিশন বাংলাদেশের সামনে।
যেখানে অনুপ্রেরণা হিসেবে ২০১৬-১৭ মৌসুমের নিউজিল্যান্ড সফরের ওয়েলিংটন টেস্টের কথা বলছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার বিশ্বাস, ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে যেমন খেলেছিল বাংলাদেশ, এবারও তা করতে পারলে ভালোকিছুই হবে।
ওয়েলিংটনের সেই ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা দিয়েছিল বাংলাদেশ। ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরিতে ২১৭ রান করেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ১৫৯ রান।
তবে ম্যাচটি জিততে পারেনি সফরকারীরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে গুটিয়ে দিয়ে ৫৬ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে তারা নিজেরাই অলআউট হয় মাত্র ১৬০ রানে। পরে কেইন উইলিয়ামসনের ঝড়ো সেঞ্চুরিতে ৩৯.৪ ওভারেই ২১৭ রানের লক্ষ্য টপকে যায় নিউজিল্যান্ড।
জয় না পেলেও, নিউজিল্যান্ডে খেলা বাকি ৮ টেস্টের তুলনায় এটিতেই ভালো খেলেছিল বাংলাদেশ। তাই নতুন মিশনে নামার আগে সেই ম্যাচের কথাই মনে করিয়ে দিলেন সুজন। আগামী শনিবার প্রথম টেস্টে নামার আগে ২৮ ও ২৯ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় সুজন বলেছেন, ‘২৮-২৯ তারিখ আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, পরদিন বিরতি থাকবে আমাদের। এরপর ১ তারিখ আমরা প্রথম টেস্ট খেলবো। এখন পর্যন্ত সব ভালো, ছেলেরা ফিট আছে, প্র্যাকটিসও খুব ভালো হচ্ছে। আমরা আশাবাদী ভালো ক্রিকেট খেলার ব্যাপারে।’
তিনি আরও যোগ করেন, ‘এর আগে নিউজিল্যান্ডে ১০টা (আসলে নয়টি) টেস্ট ম্যাচ খেলেছি, যার রেকর্ড খুব একটা ভালো না। শুধুমাত্র ২০১৬ সালের (২০১৭ সালের জানুয়ারি) ম্যাচটা বাদে, যেখানে আমরা পঞ্চম দিন টি সেশনের পরে হেরেছিলাম।’
সেই ম্যাচকেই অনুপ্রেরণা হিসেবে নেওয়ার কথা জানিয়ে সুজন বলেছেন, ‘ঐ ম্যাচটাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি যে ঐ ম্যাচে যদি ৮ উইকেটে ৫৯৫ রান করতে পারি… আমরা (ইনিংস) ডিক্লেয়ার করেছিলাম ঐ ম্যাচে… ঐ জায়গা থেকে চাই ভালো কিছু করতে। আল্লাহ্ ভরসা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE