ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মাহফিজুলের সেঞ্চুরিতে আজও বড় সংগ্রহের পথে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
শারজায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারের শেষ বলে স্কোরবোর্ডে মাত্র ৩ রান রেখে সাজঘরে ফেরেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি (৯ বলে ২ রান)।
তার বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম ও ওয়ান ডাউনে নামা আইচ মোল্লা। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৮৪ রানের পার্টনারশিপ।
তাদের জুটি ভাঙে আইচ ৩৯ বলে ২০ রান করে বিদায় নিলে। এরপর আরিফুল ইসলাম ক্রিজে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছিলেন। ২৪ বলে ২৩ রান করে বিদায় নিতে হয় তাকেও।
তবে দলের রানের গতি শ্লথ হতে দেননি মাহফিজুল। অপর প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন পার্টনারশিপ পৌঁছেছে ২৬ রানে। মাহফিজুল দুর্দান্ত নৈপুণ্যে পূর্ণ করেছেন শতক।
১১০ বলের মোকাবেলায় ১২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ১০৭ রান নিয়ে ব্যাট করছেন তিনি। মারকুটে ব্যাটিং করছেন তাহজিবুলও। ১২ বলে ১৫ রান করে তিনি অপরাজিত রয়েছেন।
এই প্রতিবেদন লেখার সময় ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান জড়ো করেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
টস : কুয়েত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৬৬/৩ (৩২ ওভার)মাহফিজুল ১০৮*, আরিফুল ২৩, আইচ ২০, তাহজিবুল ১৫*মির্জা ১৯/১ সাদিক ২৫/১
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE