ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিলামে নির্ধারণ হবে এই ৩ তারকার বিপিএল ভাগ্য
সেই তালিকায় অনেক আগেই উঠে এসেছে সাকিব আল হাসানের নাম। সে সঙ্গে গত ৪৮ ঘণ্টায় শোনা গেছে মোস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদের নামও। সাকিব বরিশালের অটো চয়েজ। নাসুম চট্টগ্রামের অটো চয়েজ আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেভাগেই পেসার মোস্তাফিজকে নিশ্চিত করে রেখেছে।
এর বাইরে বাকি তিন দল ঢাকা, খুলনা ও সিলেটও পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে। সে তালিকায় মুশফিকুর রহিমের নাম থাকলেও নেই ‘এ’ ক্যাটাগরির তিন শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বিস্ময়কর মনে হলেও, এটাই বাস্তব। বরিশাল (সাকিব), চট্টগ্রাম (নাসুম) আর কুমিল্লার (মোস্তাফিজ) পাশাপাশি ঢাকা, খুলনা ও সিলেটও অটো চয়েজ নিয়ে নিয়েছে।
ঢাকার অটো চয়েজ সৌম্য সরকার। সিলেটের অটো চয়েজ তাসকিন আহমেদ। আর খুলনার অটো চয়েজ মুশফিকুর রহিম।মাশরাফি, তামিম ও রিয়াদকে কোনো দল অটো চয়েজে রাখেনি। তার মানে এই তিন শীর্ষ তারকা এখন আর কোনো দলের হয়ে আগেই খেলা নিশ্চিত করে ফেলতে পারছেন না। তাদের প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে নেয়া হবে এবং সেখান থেকে যে কোনো দল তাদের কিনতেও পারে আবার নাও কিনতে পারে।
তাদের বদলে ‘বি’ ক্যাটাগরি থেকে সৌম্য, তাসকিন, নাসুম আহমেদ চলে এসেছেন অটো চয়েজে। তারা এখন আর প্লেয়ার ড্রাফটে থাকবেন না। আগামী ২৭ ডিসেম্বর সোমবার যে প্লেয়ার ড্রাফট হবে, তাতেই নির্ধারিত হবে মাশরাফি, তামিম ও রিয়াদের ভাগ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE