ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইমরুল কায়েসকে জাতীয় দলে নেওয়ার বিষয়ে যা বললেন পাপন
সম্প্রতি একটি গণমাধ্যমকে ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হলে বিসিবি সভাপতিকে এই ইস্যুতে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এই কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব।
এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনও বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না।’
বিসিবি সভাপতি জানিয়েছেন, জাতীয় দলে ফিরতে হবে পারফরম্যান্স দেখিয়েই। তিনি বলেন, ‘সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে। কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।’
পাপন জানান, তিনি নিজেও ইমরুলকে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরার জন্য তাড়না দিয়েছেন। বিসিবি সভাপতির ভাষায়, ‘আমি নিজে ইমরুলের সাথে কথা বলেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি চার নম্বরে ব্যাট করে।
তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE