ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
দ্বায়িত্ব পেয়ে প্রথম লক্ষ্যের কথা জানালেন জালাল ইউনুস
কদিন আগেই ক্রিকেট অপারেশন্স কমিটি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আকরাম খান। এবার তারই স্থলাভিষিক্ত হয়েছেন জালাল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্যের কথা খোলাসা করেছেন তিনি। জানিয়েছেন, প্রধান লক্ষ্য জাতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশ স্বাস্থ্যকর করা।
তিনি বলেন, 'অপারেশন্সের প্রথম কাজ জাতীয় দলকে নিয়ে। আমি চাই জাতীয় দলের ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য। এখানে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি হেলদি পরিবেশ আসে সেটাই হবে সঠিক ট্র্যাক।'
বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের কথা উঠে এসেছে গণমাধ্যমে। যদিও সেসব বিষয় নিয়ে কেউই মুখ খোলেননি। অনেক ক্রিকেটারও ক্রিকেট অপারেশন্স কমিটির সাবেক চেয়ারম্যান আকরামকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।
জালাল জানিয়েছেন তিনি ক্রিকেটের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য তৈরি। ক্রিকেটারদের সঙ্গে সব ভুল বোঝাবুঝির অবসান চান তিনি। অবশ্য বিদায়ী অপারেশন্স কমিটির চেয়ারম্যান্স আকরামের প্রশংসাও করেছেন নতুন চেয়ারম্যান।
জালাল বলেছেন, 'ক্রিকেটের স্বার্থে যে কোন পদক্ষেপ নেয়ার সেটা আমি নেব কিন্তু অনেক সময় হয় যে পরিস্থিতিটা অনুকূলে থাকে না। তাই এখন আমি শুধু সঠিক দিকে আনার চেষ্টা করবো। এখানে সামান্য কিছু থাকে যেমন খুব কঠিন না ভুল বোঝাবুঝির জন্য হয়। এখানে যদি আমরা কাভার করে ফেলি তাহলে কোন সমস্যা হবে না আশাকরি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE