ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: চমক দিয়ে নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলো বিসিবি
বাংলাদেশের ক্রিকেটে রাজসিক উত্থানে বড় অবদান আছে সাবেক প্রধান কোচ জেমি সিডন্সের। তাকে আবার বাংলাদেশে আনা হচ্ছে ব্যাটিং পরামর্শক হিসেবে।
তবে সিডন্সের কাজের ক্ষেত্র জাতীয় দলে সীমাবদ্ধ থাকছে না। প্রয়োজন অনুযায়ী তাকে দেশের যেকোনো পর্যায়ের যেকোনো দলে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
পাপন বলেন, ‘জেমি সিডন্সকে ব্যাটিং কনসাল্টেন্ট হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় কাজ করবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়ত সে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ শুরু করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি বলি এইচপি, অনূর্ধ্ব-১৯, জাতীয় দল, ছায়া দল, সেখানেই কাজ করবে। যদি ১৫-১৬ জন খেলোয়াড় বেছে তার কাছে দেই… খেলা শুরুর পর সিরিজ চলাকালে কোচিংয়ের কোনো সুযোগ থাকে না। যারা দেশে রয়ে গেছে ওদের কোচিং করানোর লোক নেই। এই গ্যাপটা আমরা দূর করতে চাচ্ছি।’
২০০৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলার পর দেশের ক্রিকেট নিয়ে স্বপ্ন যখন বড় হয়েছিল আরও একটু, এমন সময় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে চলে যান অস্ট্রেলীয় ডেভ হোয়াইটমোর। হোয়াইটমোরের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে নামে বিসিবি। শেষপর্যন্ত দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি দ্বারস্থ হয়েছিল আরেক অস্ট্রেলিয়ানেরই। তিনি ছিলেন জেমি সিডন্স, যার ছোঁয়ায় দলে এসেছিল ব্যাপক ইতিবাচক পরিবর্তন।
৫৭ বছর বয়সী সিডন্স ২০০৭ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE