ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে সরাসরি দল পেলেন ইংলিশ অলরাউন্ডার
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আগামী ২৭ ডিসেম্বর। ড্রাফটের বাইরেই তিন জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে দলগুলো। সেই সুযোগেই দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে হাওয়েলকে দলে ভেড়ালো চট্টগ্রাম। এছাড়া দেশি ক্রিকেটার হিসেবে নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে দলটি।
হাওয়েলের আগেও একাধিকবার বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। খুলনা ও রংপুরের ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলে এখনো খেলার সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ পরিচিত এই অলরাউন্ডার। ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ১১৭ ইনিংসে ব্যাট হাতে করেছেন ১৯৩৪ রান এবং ১২৬ ইনিংসে বল হাতে শিকার করেছেন ১৫৮ উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়াও সম্প্রতি আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের পক্ষে খেলেছেন হাওয়েল। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে তিনি খেলেছেন বার্মিংহাম ফোনিক্সের পক্ষে। তাকে দলে টানার সংবাদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিশ্চিত করেছে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে, “চ্যালেঞ্জার্সের ডেরায় এবার ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল! ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেনামুখ বেনি মূলত পেসার। কিন্তু, ডেথ ওভারে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। সে ভাবনা থেকেই বেনি হাওয়েলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE