ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: সিলেট নয় বিপিএলে নতুন দলের হয়ে খেলবে মুস্তাফিজ
এদিকে তামিম ইকবালের পরিবর্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে নিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এই পেসারকে দলে নেয়ার ক্ষেত্রে অবশ্য চেষ্টা চালিয়ে গিয়েছিল সিলেট সানইরাইজার্স তবে শেষ পর্যন্ত তার সাথে চুক্তি করতে পারেনি তারা। আর এই সুযোগে কুমিল্লা দলে নিয়েছে মুস্তাফিজকে।
বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তাদের স্কোয়াডে একজন দেশি ক্রিকেটার দলে নিতে পারবে প্লেয়ার্স ড্রাফটের বাইরে। এক্ষেত্রে ক্যাটাগরিভিত্তিক যে মূল্য নির্ধারন করে দেয়া হয়েছে প্লেয়ার্স ড্রাফটে তাও থাকছে না। একই শর্তে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াডে নিতে পারবে তিনজন বিদেশি ক্রিকেটারও।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার আগেই অবশ্য তিনজন বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইনকে দলে নিয়েছে কুমিল্লা।
উল্লেখ্য, এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে ২৭ ডিসেম্বর। ড্রাফটের আগে দেশি এবং বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারন করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যেখানে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পারিশ্রমিক পাচ্ছেন দেশি ক্রিকেটাররা। আর বিদেশি ক্রিকেটাররা পাচ্ছেন সর্বোচ্চ প্রায় ৬০ লাখ টাকা। ড্রাফট থেকে কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার দলে নেয়ার সুযোগ রয়েছে তা এখনও খোলাসা করেনি বিপিএল কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE