ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সবচেয়ে কম প্রাইজমানি বিপিএলে, যা বলছে বিসিবি
এবার দল নিতে গিয়ে ফ্র্যাঞ্চাইজিদের নুন্যতম খরচ করতে হচ্ছে ৫ কোটি টাকা। যেটা দিতে হচ্ছে বিসিবি-কে। সবমিলিয়ে তাদের খরচটা ১০ কোটির কাছাকাছি চলে যায়। যদিও উল্টো দিকে তাদের আয় খুব বেশি নয়। কারণ স্পন্সরসহ নানা দিক মিলে তাদের আয় সেই জায়গায় পৌঁছায় না। টুর্নামেন্ট অনিয়মিত বলে স্পন্সররাও আগ্রহ হারিয়ে ফেলে। তাই আয়ের পথ সীমিত, বাজারও বড় নয়।
আইপিএলে চ্যাম্পিয়ন দল সর্বশেষ আসরে পেয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় ২৩ কোটি টাকা। অন্য লিগগুলোর তুলনায় অনেক পিছিয়ে বিপিএল। সিপিএল চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি প্রায় সাড়ে ৮ কোটি টাকা, পিএসএলে প্রায় সাড়ে ৪ কোটি টাকা এবং বিগ ব্যাশে প্রায় ৪ কোটি টাকা। সেখানে বিপিএলে মাত্র ১ কোটি টাকা।
বিপিএলের প্রাইজমানি ভবিষ্যতে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এবারও দলগুলোর সঙ্গে এক বছরের চুক্তি করেছে বিসিবি। আগামীতে দীর্ঘমেয়াদী চুক্তি হলে প্রাইজমানি বাড়বে।
নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ বলেছেন, ‘আপনারা জানেন, এটা একটা ‘ওয়ান অফ’ ইভেন্ট হচ্ছে। সেভাবেই এটা পরিকল্পনা করা। অনেক কিছু আছে, যেটা আমাদের আগের যে পরিকল্পনা ছিল এবং বিপিএলের নির্ধারিত মডিউল ছিল (সেভাবেই হয়েছে)। আগামীতে আমাদের একটা লং টার্ম পরিকল্পনা আছে, যেটা শুরু করব। তখন হয়তো এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE