ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শেষ মুহুর্তে না করে দিলো মরিস পাল্টে গেলো মাশরাফির দল
বিগ ব্যাশ ও পিএসএলের কারণে তারকা ক্রিকেটারদের অনেকেই বিপিএলে আসতে পারছেন না। তাই হন্য হয়ে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের খুঁজছে সিলেট।
এ মুহূর্তে বিপিএলের প্রতিদ্বন্দ্বী কুমিল্লা, চট্টগ্রাম কিংবা বরিশালের মত দলের তুলনায় একটু পিছিয়ে আছে সিলেট। প্লেয়ার্স ড্রাফটের আগে ১ জন দেশি ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করার সুযোগ থাকলেও
এখনও দলটির কোনো ক্রিকেটার চূড়ান্ত নন। এ বিষয়ে মুখ খুলেছেন সিলেট সানরাইজার্সের কর্ণধার শেখ কুদরত-ই-ইবতিহাজ জয়।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়নশিপের লক্ষ্য নিয়েই আমরা নামছি। দলে চমক থাকবে। চূড়ান্ত হওয়ার আগে কিছু বলতে চাচ্ছি না। তবে বিগ ব্যাশ ও পিএসএলের জন্য এখনও বড় নাম নেই। আমরা ড্রাফট লিস্টের জন্য অপেক্ষা করছি, তাহলে সিদ্ধান্ত নিতে আরেকটু সুবিধা হত।’
দক্ষিণ আফ্রিকার দুই তারকা ডেভিড মিলার ও ক্রিস মরিসকে পাওয়ার চেষ্টা করেছিল সিলেট। ব্যস্ততার কারণে মিলার শুরুতেই প্রস্তাব ফিরিয়ে দেন। মরিস আসার চিন্তা করলেও শেষমুহুর্তে সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন।
জয় বলেন, ‘ডেভিড মিলারের সাথে কথা বলেছি, সে এভেইলেবল নয়। ক্রিস মরিসকে প্রায় চূড়ান্ত করে ফেলেছিলাম। কিন্তু তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় আসতে পারবে না। পরশু রাতে নিজে ফোন করে জানিয়েছে।’
অন্য দলগুলো একজন করে দেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করেছে। সিলেট চেষ্টা করছে কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজাকে পাওয়ার জন্য। জয় জানান, ‘আমরা চেষ্টা করছি।
আশা করছি ভালো কিছু হবে, ইনশাআল্লাহ্। এখনও উনার সাথে সেভাবে কথা হয়নি। অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তবে এখনও কথাবার্তা হয়নি।’
সিলেটে দুইজন বিদেশি কোচ থাকবেন। এর মধ্যে একজন হতে পারেন ক্যারিবীয়। তাদের সাথে বিকেএসপির কোচ মন্টু কুমার দত্তকে রাখার চেষ্টা চলছে।
জয় আরও জানান, বিপিএলে দীর্ঘ সময় থাকার লক্ষ্য নিয়েই এবার এসেছেন তারা। তিনি বলেন, ‘এ বছর আমাদের আসা ওয়ার্ম আপ হিসেবে, যাতে ৫ বছরের জন্য আসা সহজ হয়। সমর্থকরা খেলার বড় অংশ।
সিলেট ভেন্যু হিসেবে থাকা আমাদের জন্য বড় অ্যাডভান্টেজ। ওখানকার ম্যাচগুলোতে আমাদের হোম গ্রাউন্ড হিসেবে কাজ করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE