ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শীর্ষে আইপিএল, দেখেনিন বিপিএলের অবস্থান
দলগুলোর নিলাম, খেলোয়াড় নিলাম থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান করে তাক লাগিয়ে দেয় বিসিবি ও বিপিএল গভার্নিং কাউন্সিল। কিন্তু খেলা শেষ না হতেই বাকির খাতায় নাম উঠায় বিপিএল! ফ্রাঞ্চাইজি ফি, টিভি স্বত্ত্ব, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে বকেয়া মিলিয়ে কোটি কোটি টাকা বাকির খাতায় জমা পড়ে।
তবে আয়োজকরা দলগুলো ও খেলোয়াড়দের হতাশ করেনি। চ্যাম্পিয়ন দলগুলোকে ২ কোটি টাকা প্রাইজমানি দিয়েছে। সঙ্গে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে দিয়েছিল গাড়ি। বিপিএলের প্রথম দুই আসরে এমনটা দেখা গেছে। কিন্তু ধীরে ধীরে বিপিএল যত গোছানো হয়েছে প্রাইজমানি তত কমেছে।
সবশেষ ২০১৬ সালে দুই কোটি টাকা প্রাইজমানি পেয়েছিল ঢাকা ডায়নামাইটস। ২০২০ সালে বঙ্গবন্ধু বিপিএল জিতে রাজশাহী রয়্যালস কোনো প্রাইজমানি পায়নি। খুলনা টাইগার্সকে হারিয়ে সেবার শুধু আকর্ষণীয় ট্রফি জিতেছে তারা।
২০২২ সালে আয়োজন করা হবে বিপিএলের অষ্টম আসর। এই আসরও হবে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে। এবারের আসরের জন্য আয়োজকরা ১ কোটি টাকা চ্যাম্পিয়নশিপের এবং ৫০ লাখ টাকা রানার্সআপ দলের পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু এই প্রাইজমানি কি যথেষ্ট?
যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ন দল পায় ২৩ কোটি টাকা। দ্বিতীয় স্থানে আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। সিপিএলের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ৮.৫ কোটি টাকা। পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় ৪.৫ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেয়া হয় ৪ কোটি টাকা। এছাড়াও ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্ট চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় দুই ২ কোটি টাকা। সেখানে বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে মাত্র এক কোটি টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE