ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: মাশরাফিকে দলে নেওয়ার চেষ্টায় সিলেট
এ মুহূর্তে বিপিএলের প্রতিদ্বন্দ্বী কুমিল্লা, চট্টগ্রাম কিংবা বরিশালের মত দলের তুলনায় একটু পিছিয়ে আছে সিলেট। প্লেয়ার্স ড্রাফটের আগে ১ জন দেশি ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করার সুযোগ থাকলেও এখনও দলটির কোনো ক্রিকেটার চূড়ান্ত নন। এ বিষয়ে মুখ খুলেছেন সিলেট সানরাইজার্সের কর্ণধার শেখ কুদরত-ই-ইবতিহাজ জয়।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়নশিপের লক্ষ্য নিয়েই আমরা নামছি। দলে চমক থাকবে। চূড়ান্ত হওয়ার আগে কিছু বলতে চাচ্ছি না। তবে বিগ ব্যাশ ও পিএসএলের জন্য এখনও বড় নাম নেই। আমরা ড্রাফট লিস্টের জন্য অপেক্ষা করছি, তাহলে সিদ্ধান্ত নিতে আরেকটু সুবিধা হত।’
দক্ষিণ আফ্রিকার দুই তারকা ডেভিড মিলার ও ক্রিস মরিসকে পাওয়ার চেষ্টা করেছিল সিলেট। ব্যস্ততার কারণে মিলার শুরুতেই প্রস্তাব ফিরিয়ে দেন। মরিস আসার চিন্তা করলেও শেষমুহুর্তে সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন।
জয় বলেন, ‘ডেভিড মিলারের সাথে কথা বলেছি, সে এভেইলেবল নয়। ক্রিস মরিসকে প্রায় চূড়ান্ত করে ফেলেছিলাম। কিন্তু তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় আসতে পারবে না। পরশু রাতে নিজে ফোন করে জানিয়েছে।’
অন্য দলগুলো একজন করে দেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করেছে। সিলেট চেষ্টা করছে কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজাকে পাওয়ার জন্য। জয় জানান, ‘আমরা চেষ্টা করছি। আশা করছি ভালো কিছু হবে, ইনশাআল্লাহ্। এখনও উনার সাথে সেভাবে কথা হয়নি। অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, তবে এখনও কথাবার্তা হয়নি।’
সিলেটে দুইজন বিদেশি কোচ থাকবেন। এর মধ্যে একজন হতে পারেন ক্যারিবীয়। তাদের সাথে বিকেএসপির কোচ মন্টু কুমার দত্তকে রাখার চেষ্টা চলছে।
জয় আরও জানান, বিপিএলে দীর্ঘ সময় থাকার লক্ষ্য নিয়েই এবার এসেছেন তারা। তিনি বলেন, ‘এ বছর আমাদের আসা ওয়ার্ম আপ হিসেবে, যাতে ৫ বছরের জন্য আসা সহজ হয়। সমর্থকরা খেলার বড় অংশ। সিলেট ভেন্যু হিসেবে থাকা আমাদের জন্য বড় অ্যাডভান্টেজ। ওখানকার ম্যাচগুলোতে আমাদের হোম গ্রাউন্ড হিসেবে কাজ করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল