ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এভাবে খেলা অসম্ভব নতুন ইঙ্গিত দিলেন সাকিব
প্রায় চার বছর ধরেই টেস্ট ক্রিকেটে সাকিবের এমন অনুপস্থিতি স্বাভাবিকভাবেই অনেকের প্রশ্ন জাগিয়েছে, এখন কি আর টেস্ট ক্রিকেটটা আগের মতো উপভোগ করছেন না সাকিব? ক্রিকেটের এই ফরম্যাটকে কি তবে বিদায় জানাতে চান তিনি? নাকি এসব আলোচনা স্রেফ বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জন?
সাকিব নিজে কখনও এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেননি। বরাবরই জানিয়েছেন, নিজের ক্যারিয়ার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তার। তবে এবার তিনি মুখ খুলেছেন, স্বীকার করে নিয়েছেন টেস্ট ক্রিকেট খেলা নিয়ে যে আসলেই চিন্তা করতে শুরু করেছেন তিনি।
বর্তমান কোয়ারেন্টাইন ও জৈব সুরক্ষা বলয়ের বাস্তবতায় তিন ফরম্যাটে একসঙ্গে খেলা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভবই মনে করছেন সাকিব। তাই নতুন বছরেই হয়তো যেকোনো এক ফরম্যাটকে বিদায় জানাতে পারেন তিনি। কিন্তু সেটি যে টেস্ট ফরম্যাটই হবে, তা নিশ্চিত করেননি তিনি।
বুধবার দেশ ছেড়ে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন সাকিব। এর আগে বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ আমি জানি, কোনটার অগ্রাধিকার দিতে হবে সেটাও জানি। এখন আসলেই এমন সময় এসেছে যে আমি টেস্ট নিয়ে চিন্তা করছি। এটাই হচ্ছে বিষয়। আমি আদৌ আর টেস্ট খেলবো কি না, খেললেও কীভাবে খেলবো।’
সাকিব আরও যোগ করেন, ‘এমনকি ওয়ানডে ফরম্যাটে যেগুলো পয়েন্ট পদ্ধতির বাইরে হয় সেগুলোয় আমার অংশগ্রহণ দরকার আছে কি না... আসলে আমার কাছে আর কোনো পথ নেই। আমি বলছি না যে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবো। এমনও হতে পারে ২০২২ সালের বিশ্বকাপের পরে আমি আর টি-টোয়েন্টিই না খেলি। তখন ওয়ানডে আর টেস্ট খেললাম।’
সিদ্ধান্ত যাই হোক, জানুয়ারিতে বোর্ডের পরিকল্পনা দেখেই তা জানা যাবে বলে মনে করছেন সাকিব। তবে বেছে বেছে খেলার ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিতই দিয়ে রাখলেন তিনি, ‘একসাথে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব। আপনি যখন ৪০-৪২ দিনের মধ্যে দুইটা টেস্ট খেলেন এটা কোনোভাবেই ফলপ্রসূ হওয়ার মতো বিষয় না।’
তার শেষ কথা, ‘স্বাভাবিকভাবেই এটা অনুপ্রাণিত করে বেছে বেছে ম্যাচ খেলার জন্য। যেগুলো নিয়ে বিসিবির সঙ্গে ভালোভাবে একটা পরিকল্পনা করা জরুরি। সেই পরিকল্পনা করেই সামনে আগানো হবে বুদ্ধিমানের কাজ। এই পরিকল্পনা জানুয়ারির মধ্যে হলেই জানতে পারবো পুরো পরিকল্পনা কী হচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE