ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএল শুরুর তারিখ চূড়ান্ত, দেখে নিন নতুন নিয়ম-কানুন
টুর্নামেন্টে অংশ নেবে ছয় দল- ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, সিলেট ও খুলনা। প্লে-অফ ও ফাইনাল মিলে মোট ৩৪টি ম্যাচের এই টুর্নামেন্ট হবে তিনটি ভেন্যুতে; ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ড্রাফটে স্থানীয় খেলোয়াড়দের ভাগ করা হবে ছয়টি ক্যাটাগরিতে। নির্ধারণ করা হয়েছে প্রতিটা ক্যাটাগরির পারিশ্রমিক। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবে সর্বোচ্চ ৭০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ১৮ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১২ লাখ ও ‘এফ’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা।
বিদেশি খেলোয়াড়দের ‘এ’ ক্যাটাগরির পারিশ্রমিক ৭৫ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরির ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরির ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
ড্রাফটের আগে স্থানীয় খেলোয়াড়দের যে কোনো ক্যাটাগরি থেকে প্রতিটি দল একজন খেলোয়াড় সরাসরি দলে নিতে পারবে। এর বাইরে একটি দল ড্রাফট থেকে সর্বনিম্ন ১০ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় দলে টানতে পারবে।
টুর্নামেন্ট চলাকালীন প্রতিটি দলের জন্য নিবন্ধিত স্থানীয় খেলোয়াড় সংখ্যা ১৪ জনের বেশি হতে পারবে না। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ড্রাফট থেকে প্রতিটি দল সর্বনিম্ন তিন জন ও সর্বোচ্চ আট জনকে দলে নিতে পারবে। ড্রাফটের বাইরে প্রতিটি দল সর্বোচ্চ তিন জন খেলোয়াড় সরাসরি দলে নিতে পারবে। ম্যাচে প্রতিটি দলকে অবশ্যই তিন জন বিদেশি খেলোয়াড় একাদশে রাখতে হবে। তবে সর্বোচ্চ কয়জন বিদেশি খেলানো যাবে প্রতি ম্যাচে, বিজ্ঞপ্তিতে জানায়নি বিসিবি।টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা, রানার্সআপ ৫০ লাখ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল