ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিদেশি লেগ স্পিনারদের নিয়ে টানাটানি, দেশী লেগ স্পিনার নিয়ে ঠেলাঠেলি
চলতি বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএলে) এক লেগ স্পিনারকে এক ম্যাচ খেলিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়ার ঘটনা রয়েছে। মাঠে খেলা চলছে অথচ খেলা হচ্ছে না জুবায়ের হোসেন লিখন, আমিনুল ইসলাম বিপ্লবদের। বিপ্লব দল পেলেও রিশাদ হোসেন ও মিনহাজুল আবেদীন আফ্রিদি দল পাননি।
লম্বা সময় ধরে ঘরোয়া লিগেও ডাক পান না লিখন। তাকে নিয়ে যেন আর কোনও পরিকল্পনাই নেই বিসিবির। বুধবার মিরপুরের সের ই বাংলা স্টেডিয়ামের ম্যাচ শেষে তামিম ইকবাল ব্যাটিং অনুশীলনের জন্য ডাক দেন কয়েকজন স্পিনারকে।
তার খানিক পরেই নাজমুল হাসান পাপনকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় ঘরোয়া লিগে লেগ স্পিনারদের নিয়ে কেন এত অনাগ্রহ? বোর্ড প্রধান সঠিক উত্তর না দিতে পারলেও আক্ষেপ করেছেন। যেন তার কথা মানছে না কেউ।
“কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয়। একটা সময় ছিল আমাদের লেগ স্পিনার ছিল না কিন্তু এখন আছে। তাদেরকে যদি ইনক্লুড করতে (জাতীয় দলে) হয় তাদেরকে ম্যাচ খেলতে দিতে হবে। খেলতে খেলতেই তারা ভালো হবে, এটা হলো স্বীকৃত পদ্ধতি। আমরা শুধু লেগ স্পিনার না আরও কয়েকটা জায়গায় স্পেশাল অ্যারেঞ্জমেন্টের কথা ভাবছি।”
এদিকে বিপিএলের আরেকটা আসর সামনে। প্রতিবারের মতো এবারও বিদেশি লেগ স্পিনারদের নিয়ে লাগবে টানাটানি। অথচ দেশের লেগ স্পিনারদের ব্যর্থ বলে দূরে ঠেলে দেয়া হয় প্রতিবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE