ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যে ‘দুইটি বার্তা’ দিলেন সাকিব
বিপিএল খেলতে সাকিব আবারও বাংলাদেশে ফিরবেন জানুয়ারি মাসে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফেরার কথা রয়েছে তার। গুঞ্জন সত্যি করে বাঁহাতি এ অলরাউন্ডার আজ বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, আসন্ন বিপিএলে বরিশাল দলেই খেলবেন তিনি। বিপিএলের দল নিয়ে সাকিব বলেছেন, ‘এখন পর্যন্ত বরিশালের সঙ্গে আসলে কথা হয়ে আছে।
সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ বরিশালে খেলব। নিউজিল্যান্ড না গেলেও সতীর্থদের জন্য বার্তা পাঠিয়েছেন সাকিব। তার মতে, নিউজিল্যান্ডের উইকেটে রান করা সম্ভব। ব্যাটসম্যানদের এই বার্তা মনে রাখতে বলেছেন তিনি। টেস্টে সাকিবের একমাত্র ডাবল সেঞ্চুরি যে নিউজিল্যান্ডেই।
সাকিব বলেন, ‘ব্যাটিংটা ওখানে ভালো থাকে। এমনকি শেষবার অনেকেই এক শ করেছে। তামিম রিয়াদ ভাই সৌম্য সবাই এক শ করেছে। ওখানে আসলে রান করা যায়, এই মেসেজটা থাকবে সবার আগে।
বছরটা ভালো কাটেনি বাংলাদেশ দলের। স্বীকার করে বাঁহাতি এ অলরাউন্ডার বলেন, ‘হতাশাজনক, বিশ্বকাপে যেহেতু বড় একটা টার্গেট ছিল ফুলফিল করতে পারিনি সেদিক থেকে হতাশাজনক, কিন্তু এ রকম আগেও হয়েছে যারপর আমরা খুব ভালোভাবে কামব্যাক করতে পেরেছি।
জাতীয় দলের ব্যর্থতার বৃত্ত ভাঙতে করণীয় জানতে চাইলে সাকিব বলেন, ‘অনেক জায়গায়ই দরকার আছে। ভালো খেললেও দরকার আছে খারাপ খেললেও দরকার আছে। চেষ্টা থাকবে যেসব জায়গা আইডেনটিফাই করা যায়, সবাই মিলে বসে সেসব জায়গায় যেন আমরা ইমপ্রুভ করতে পারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE