ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ আসন্ন বিপিএলে থাকছেন না কোনো আইকন ক্রিকেটার
বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক জানান, এবার দেশি ও বিদেশি অর্থাৎ সব ক্রিকেটারের ক্ষেত্রেই গ্রেডিং অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘এবার কোনো আইকন খেলোয়াড় থাকছে না। গ্রেডিং করে দিয়েছি, দেশিদের ক্ষেত্রেও বিদেশিদের ক্ষেত্রেও।’
দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে যারা থাকবেন তারা পাবেন ৭০ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই অঙ্কটি ৫০ হাজার ডলার বা ৬০ লাখ টাকা।
মল্লিক জানান, ‘লোকাল খেলোয়াড়দের জন্য ৭০, ৩৫, ২৫, ১৮, ১২ লাখ এরকম করে গ্রেডিং আছে। বিদেশিদের ৭০ হাজার ডলার থেকে শুরু। তারপর ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার এরকম হবে।’
অবশ্য প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দলভুক্ত করা খেলোয়াড়রা আলোচনার মাধ্যমে নিজেদের পারিশ্রমিক নির্ধারণ করতে পারবেন।
প্রতিটি দল একজন করে দেশি ও তিনজন করে বিদেশি খেলোয়াড় ড্রাফটের বাইরে দলভুক্ত করতে পারবে, জানান মল্লিক, ‘ড্রাফটের বাইরে চুক্তি করলে তো যে কেউ যেকোনো দামে খেলতে পারে। ড্রাফটের বাইরে একজন স্থানীয় খেলোয়াড় ও ৩ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে।’
মল্লিক জানান, জাতীয় দলের যে ক্রিকেটাররা টানা খেলার মধ্যে রয়েছেন তারা চাইলে শুরুর দিকে বিশ্রাম নিতে পারবেন। সেক্ষেত্রে তাদের পূর্ণ পারিশ্রমিক দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE