ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইমরুলের উপর আস্থা রাখলে পাল্টে যেত বাংলাদেশ দলের বর্তমান
নাঈম শেখের মতো টি-২০’র নিয়মিত ওপেনারকেও টেস্ট দলে নেয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট, নিউজিল্যান্ড সফরে অভিজ্ঞ ওপেনার খুঁজছিলেন নির্বাচকরা। যে আলোচনায় ইমরুল কায়েসের নামটিও এসেছিল। অভিজ্ঞ এ বাঁহাতি ওপেনারকেই ধরা হয় ওপেনিংয়ে তামিমের সবচেয়ে সফল পার্টনার। কিন্তু শেষ পর্যন্ত ইমরুলের ভাগ্য শিঁকে ছিড়েনি।
জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম না করায় এবং প্রথম শ্রেণির ক্রিকেটে গত ৩ বছর ওপেনিং না করায় ইমরুলকে টেস্ট দলে সুযোগ দেয়া হয়নি। তাকে বিবেচনা না করার পেছনে নির্বাচকদের যুক্তি ছিল এসবই।
শনিবার মিরপুর স্টেডিয়ামে গিয়ে জানা গেল ভিন্ন তথ্য। নির্বাচকদের পরামর্শেই নাকি কপাল পুড়েছে ইমরুলের। আজ ৩৪ বছর বয়সী এ ক্রিকেটারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নির্বাচকদের পক্ষ থেকেই তাকে বলা হয়েছিল, টেস্টে তার ভবিষ্যত নেই। জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই। অন্য ফরম্যাটে মনোযোগ দেয়াই ভালো।
সূত্র জানায়, ‘এখন বলা হচ্ছে ইমরুল ওপেনিংয়ে খেলছে না অনেকদিন। কিন্তু কেন খেলছে না? সেটাও তো নির্বাচকদের পরামর্শেই। একটা খেলোয়াড়কে যখন বলা হবে, এ ফরম্যাটে আর তোমার সুযোগ নেই, তখন ওই খেলোয়াড় কী করবে? নির্বাচকদের পক্ষ থেকেই তাকে বলা হয়েছে, টেস্টে তোমার সম্ভাবনা নেই। তুমি অন্য ফরম্যাটে মনোযোগ দাও। তারপরই হতাশ হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়ান ডাউনে, চারে নেমে যান ইমরুল। তরুণদের ওপেনিং করার সুযোগ করে দেন।’
প্রায় ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ইমরুল। এত বছর পরও পরীক্ষা- নিরীক্ষা, ১-২ ম্যাচ খেলানোর পর বাদ দেয়া হচ্ছে তাকে। ইমরুলের ঘনিষ্ঠ ওই সূত্র আরও জানায়, ‘দেখেন, ও এত বছর খেলেছে। ওর অভিজ্ঞতা কম নয়। ২০১৮ সালে যখন এশিয়া কাপে হুট করে ডাকা হলো। ও গিয়ে কিন্তু পারফর্ম করেছে।
আফগানিস্তানের সঙ্গে মান বাঁচিয়েছে, ম্যাচ জয়ী ইনিংস খেলেছে। এখন বারবার যখন ২-১ ম্যাচ পর পর কেউ বাদ পড়ে, তখন সেই ক্রিকেটার নিজেকে প্রস্তুত রাখা খুব কঠিন হয়ে পড়ে, এটা সবাই বুঝে। নির্বাচকরা যদি আস্থা রাখতো তাহলে ইমরুল নিশ্চিতভাবে বাংলাদেশকে সার্ভিসটা দিতে পারতো। বাংলাদেশের ওপেনিংটা এত অভিজ্ঞতাশূন্য হতো না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE