ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজ আরেকটি ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আসন্ন ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বাফুফের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ খেলে স্বাগতিক দর্শকদের বিনোদন দেওয়া। প্রাথমিক এই লক্ষ্য পূরণ করায় আমি বাংলাদেশ দলের মেয়েদের ধন্যবাদ জানাই।
আশা করি এই ধারবাহিকতা ধরে রেখে অুনপ্রাণীত মেয়েরা ভারতের বিপক্ষে বুধবারের ফাইনালে আরও উজ্জীবিত হয়ে খেলবে। ফাইনাল ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপুর্ন হবে উল্লেখ করে স্বাগতিক কোচ বলেন, আশা করি আমরা শিরোপা জয় করতে পারব। এ বিষয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী।
চ্যাম্পিয়নশিপে নিজের দলটিকে ভারসাম্যপূর্ন উল্লেখ করে ছোটন আরও বলেছেন, ভারত সব সময় শক্তিশালী দল গঠন করলেও ফাইনালে তার শিষ্যরা আরও ভাল খেলে লক্ষ্য অর্জনে সক্ষম হবে। এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নারী দলের কোচ বলেন, প্রতিটি ম্যাচেই প্রায় সব খেলোয়াড় গোল পাচ্ছে। এটি দলের জন্য ভালো একটি দিক এবং এতে তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।
তার আশা, ফাইনালে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সফলতা পাবে বাংলাদেশ। এদিকে টুর্নামেন্ট জুড়ে ভারত যথেষ্ট ভাল খেলেছে বলে দাবী করেছেন সফরকারী দলটির প্রধান কোচ অ্যালেক্স এমব্রোস। ফাইনালের আগে দল আগের ভুল ভ্রান্তি শুধরে নিয়েছে উল্লেখ করে বলেন, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কাল মাঠে নামবে তার শিষ্যরা।
রাউন্ড রবিন লীগ পর্বে বাংলাদেশ তাদের সূচনা ম্যাচে হিমালয় কন্যা নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আর পেছনে ফিরে তাকায়নি। ভুটানকে ৬-০ গোলে, শক্তিশালী ভারতকে ১-০ গোলে এবং লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ছোটনের শিষ্যরা।
অপরদিকে ভারত শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লীগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে আর পেরে উঠেনি উপমহাদেশের এই পাওয়ার হাউজ। হার মেনেছে ১-০ গোলে। লীগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
এদিকে টুর্নামেন্টের আরেক শক্তিধর নেপাল স্বাগতিক বাংলাদেশকে গোলশূন্য রুখে দেওয়ার পর শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে দিয়েছিল যথাক্রমে ৬-০ ও ৪-০ গোলে। কিন্তু শক্তিশালী ভারতের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয় গতবারের রানার্সআপরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল