ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে অপরাজিত তৌহিদ হৃদয় গড়ছে রান পাহাড়
প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের করা ৩৮৫ রানের জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়েছিল দক্ষিণাঞ্চল। তৃতীয় দিনে এসে মাত্র ১ উইকেট হারিয়েই দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। যেখানে ব্যাট হাতে দেড়শো ছাড়ানো ইনিংস খেলে অপরাজিত আছেন তৌহিদ হৃদয়।
দ্বিতীয় দিন ১১২ রান করা দক্ষিণাঞ্চলের হয়ে অপরাজিত ছিলেন তৌহিদ হৃদয় এবং অমিত হাসান। এই দুজনের জুটি তৃতীয় দিনে এসেও ছিল লম্বা সময় ধরে। এই দুই ব্যাটসম্যানের ২৫৮ রানের জুটি বিচ্ছিন্ন হয়েছে ১৩১ রান করে অমিত হাসান শফিকুলের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেলে। তার এই ১৩১ রানের ইনিংসে ছিল ১২টি চারের মার।
অমিতের বিদায়ের পরও ব্যাট হাতে অবিচল ছিলেন তৌহিদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে শতকের দেখা না পেলেও এদিন শতক তুলে নেন তিনি। সেই শতককে ১৫৯ রান পর্যন্ত টেনে নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেন ব্যাটসম্যান। শেষের দিকে দক্ষিণাঞ্চলের আরেক ব্যাটসম্যান জাকির হাসান হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছিলেন।
তৌহিদ হৃদয়ের ২৮৬ বল মোকাবেলায় ১৫৯ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ১৩টি চার ও ৩টি ছক্কার মার। সেইসাথে জাকিরের অপরাজিত ১৭ রানে ভর করে তৃতীয় দিন শেষে দক্ষিণাঞ্চল ৩ উইকেট হারিয়ে ৩৫০ রানে খেলা শেষ করেছে। বল হাতে উত্তরাঞ্চলের হয়ে শফিকুল, শরিফুল্লাহ এবং নোমান প্রত্যেকে নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে দ্বিতীয় দিনে ২৮৫ রানে অলআউট হওয়া উত্তরাঞ্চলের হয়ে ব্যাট হাতে শতক হাঁকিয়েছিলেন নাঈম ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারের ২৮তম শতকের সাথে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের দুজনের ব্যাটে চড়েই প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছিল উত্তরাঞ্চল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE