ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তিন বছর আগেই অবসরে যেতে চেয়েছিলেন অশ্বিন
ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনারদের একজন ভাব হয় অশ্বিনকে। বিশেষ করে সাদা পোশাকের ক্রিকেটে তিনি বল হাতে ধারাবাহিক পারফর্মার। পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাহায্য করেছেন বেশ কয়েকবার।
এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের ধার কমেনি এতটুকু। অথচ আরও বছর তিনেক আগেই নাকি শেষ হয়ে যেত তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ভারতের জার্সিতে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা ছিল অশ্বিনের।
ডানহাতি এই অফ স্পিনারের ধারণা, তিনি দলের পক্ষে ভালো পারফরমার করা সত্ত্বেও দল তাকে পর্যাপ্ত সমর্থন দেয় না।অশ্বিন বলেন, '২০১৮ এবং ২০২০ সালের মধ্যে বিভিন্ন সময়ে খেলা ছেড়ে দেয়ার কথা ভেবেছিলাম। আমি ভেবেছিলাম, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তার ফল আসছে না। আমি যত বেশি চেষ্টা করতাম, ততই বেশি এমনটা মনে হতো।'
তিনি আরও বলেন, 'আমি অনেক কারণে অবসরের কথা ভেবেছিলাম। আমার মনে হয়েছিল যে, আমার চোটের ব্যাপারে কেউই যথেষ্ট চিন্তা করেনি। আমার মনে হয়েছিল যে, অনেকেই সমর্থন পাচ্ছে, কিন্তু কেন আমাকে নয়? আমি কম করিনি। আমি তাদের অনেক খেলা জিতিয়েছি।'
অশ্বিন ভারতের জার্সিতে ৮১ টেস্টে শিকার করেছেন ৪২৭ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে প্রায় ২৮ গড়ে করেছেন ২৭৫৫ রান। আর সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে ম্যাচ খেলেছেন ১৬২ টি। যেখানে বল হাতে তার শিকার ২১১ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE