ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাপনের সঙ্গে কথা বলে দায়িত্ব ছাড়তে চান আকরাম খান
আজ মঙ্গলবার গণমাধ্যমকে জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে পারিবারিক কারণে দায়িত্ব ছাড়তে চান। এর আগে আগে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে।
“এটা একটা পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত। ৮ বছর ধরে আমি এই পদে আছি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিতে ভালো-মন্দ সবকিছুতে আমার অভিভাবকের মতো ছিলেন, তার সাথে কথা বলে তার মতামত নিয়েই আমি চুড়ান্তভাবে আপনাদের সিদ্ধান্ত জানাতে চাই।”
নাজমুল হাসান পাপন যদি পুনরায় দায়িত্ব পালন করতে বলেন এমন প্রশ্নে আকরাম খান জানান, এটা আসলে ওনার সঙ্গে আলাপ করেই বলতে পারব।
এর আগে সোমবার সাবিনা আকরাম জানিয়েছিলেন, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের (মিডিয়া)’কে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।’
১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন ২০১৪ সালে। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। এরপর থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE