ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে সরাসরি চুক্তি করেছে যেসকল বিদেশি তারকা
যে তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান সহ ভারতীয় ক্রিকেটারও। বিপিএলের এবারের আসরে প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দলে নিতে পারবে তিনজন করে বিদেশি ক্রিকেটার এবং একজন করে দেশি ক্রিকেটার। ফলে ইতোমধ্যেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের দলে যুক্ত করেছে বিদেশি তারকাদের।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কোন কোন দল তাদের ডেরায় বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে তা এবার দেখে নেয়া যাক। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটার হিসেবে এখন পর্যন্ত দলে নিয়ে ফেলেছে ফাফ ডু প্লেসিস, মঈন আলি এবং সুনিল নারাইনকে।
সেই সাথে দেশি ক্রিকেটার হিসেবে তারা অন্তর্ভুক্ত করেছে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। যদিও তামিম বলেছেন সে কোনো দলের সাথে চুক্তি করেনি এখনও। টুর্নামেন্টের শুরু থেকেই বিদেশি ক্রিকেটাররা থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লার কর্ণধার নাফিসা কামাল।
টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল হতে যাচ্ছে সাকিব আল হাসানের বরিশাল। ইতোমধ্যে তারা দলে নিয়েছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। যদিও বিলিংসকে দলে নেয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম চেলেঞ্জার্স।
সেই সাথে গুঞ্জন রয়েছে সাকিবের দলে যুক্ত হতে যাচ্ছেন শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং আফগান স্পিনার মুজিব উর রহমান। সিলেট সানরাইজার্স দেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার পাশাপাশি দলে অন্তর্ভুক্ত করেছে ডেভিড মিলারকে। দক্ষিণ আফ্রিকার মারকুটে এই ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানের সাথে গত আইপিএল মাতিয়েছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে।
চট্টগ্রাম চেলেঞ্জার্সও পিছিয়ে নেই। বন্দর নগরীর এই দলটি দলে নিয়েছে দ্যা ইউনিভার্স বস খ্যাত ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। এছাড়া কোচিং প্যানেলে শোয়েব আখতার ও শন টেইটের মত তারকাদের যুক্ত করার পাশাপাশি তারা প্রথমবারের মত ভারতীয় ক্রিকেটার হিসেবে দলে নিতে যাচ্ছে হরভজন সিংকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE