ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধ’র্ষণ মামলায় ফাসলেন পাকিস্তানী তারকা ক্রিকেটার
এক নারী তাদের বিরুদ্ধে এই মামলা করেন। মামলা করতে গিয়ে সেই নারী উল্লেখ করেন যে, তার ১৪ বছর বয়সী ভাতিজিকে নিয়ে কয়েকমাস আগে ইয়াসির শাহর একটা প্রোগ্রামে যান। সেখান থেকে ফেরার দুই-তিন মাস পর তার ভাতিজি অসুস্থবোধ করেন। এরপর তাকে বার বার জিজ্ঞাসা করার পর জানায় যে, ইয়াসির শাহর ওই প্রোগ্রামে যাওয়ার পর ফারহান নামে একজন তার মোবাইল নম্বর নেয়।
পরে তার সঙ্গে কয়েকদিন কথা হয়। ফারহান নিজেকে ইয়াসিরের বন্ধু হিসেবে পরিচয় দেয়। সে ওই মেয়েকে হোয়াটসঅ্যাপে ইয়াসিরের সঙ্গেও কথা বলায়। এরপর গত আগস্টের ১৪ তারিখ স্কুল থেকে ফেরার পথে ফারহানের সঙ্গে দেখা হয়। ফারহান তাকে ট্যাক্সিতে করে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি ফ্ল্যাটে নিয়ে যায়। যেটার নম্বর এফ-১১।
ওই ফ্ল্যাটে নিয়ে পিস্তল ঠেকিয়ে তার ভাতিজিকে যৌ’ন নিগ্রহ করে এবং সেটার ভিডিও ধারন করে রাখে। এরপর বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। যদি জানায় তাহলে ওই ভিডিও ভাইরাল করে দিবে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকী ওই মেয়েকে ইয়াসির শাহকে দিয়েও ভয়-ভীতি দেখায় ফারহান।
এফআইআর এ আরও উল্লেখ করা হয় যে, এরপর ফারহান তাকে ব্লাকমেইল করে এবং আরও একাধিকবার তার সঙ্গে শা’রীরিক সম্পর্ক করতে বাধ্য করে। এই বিষয়টি জানার পর ১০ অথবা ১১ সেপ্টেম্বর ওই নারী ইয়াসির শাহকে হোয়াটসঅ্যাপে কল করে সবকিছু বিস্তারিত জানান। তখন ইয়াসির ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিল।
বিষয়টিকে পাত্তা না দিয়ে ইয়াসির ওই নারীকে বলেন যে, “আপনার ভাতিজি দেখতে অনেক সুন্দর। আর আমি কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করি।” এরপর ইয়াসির তার ভাতিজিকে ফারহানের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার প্রস্তাব দেন। তাছাড়া নানারকম ভয়-ভীতি দেখাতে থাকেন। এটা নিয়ে বাড়াবাড়ি করলে তাদের মেরে ফেলা হবে।
তার উচ্চ পদস্থ অনেক কর্মকর্তার সাথে যোগাযোগ আছে বলেনও হুমকি দেন। এরপর ওই নারী যখন থানায় মামলা করার কথা বলেন তখন ইয়াসির ওই মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলেন। যতোদিন তার বয়স ১৮ না হতে ততোদিন তিনি তাকে একটি ফ্ল্যাট কিনে দিয়ে সেখানে রাখবেন। এরপর ফারহানের সাথে বিয়ে দিবেন।
অভিযোগে আরও বলা হয় এরপর ইয়াসির নিয়মিত তাদের হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি ২২ ডিসেম্বর ইসলামাবাদে এই বিষয় নিয়ে কথা বলতে তার ফ্ল্যাটেও ডেকেছেন ওই নারী ও তার ভাতিজিকে। এখন তারা তাদের জীবন নিয়ে শঙ্কা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল