ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিসিএলে নাসুমের স্পিনবিষে নীল উত্তরাঞ্চল দেখেনিন সর্বশেষ স্কোর
ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকেই আঘাত হানতে থাকেন দক্ষিণাঞ্চলের বোলাররা। প্রথম দিনে ১ উইকেট নেয়া নাসুম আহমেদ দ্বিতীয় দিনে এসে নিজের প্রথম শিকারে পরিণত করেন সেঞ্চুরি হাঁকানো নাঈম ইসলামকে। ৩৪২ বল মোকাবেলায় নাঈম সাজঘরে ফেরত যান ব্যক্তিগত ১৩৭ রানে।
এছাড়া প্রথম দিন অর্ধশতক হাঁকিয়ে অপরাজিত থাকা মাহিদুল ইসলাম অঙ্কনকে নাসুম নিজের তৃতীয় শিকারে পরিণত করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ফরহাদ রেজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যাবার সময় মাহিদুলের নামের পাশে রয়েছে ৭৬ রান।
লোয়ার অর্ডারে কিছুটা দেখেশুনে খেলে যাচ্ছিলেন আরিফুল হক এবং শরিফুল্লাহ। তবে এই জুটিতেও ফাটল ধরান নাসুম। ৫৪ বল মোকাবেলায় ৩১ রান করা আরিফুলকে বোল্ড করে সাজঘরের পথ ধরান এই স্পিনার।
১৭ রান করা সাঞ্জামুল এবং রানের খাতা খোলার আগেই শফিকুল ইসলামকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে এক ইনিংসে ৬ উইকেট তুলে নেন নাসুম। উত্তরাঞ্চলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন শেখ মেহেদি হাসান। ৫৬ রান করা শরিফুল্লাহকে সাজঘরে ফেরত পাঠিয়ে দিয়ে উত্তরাঞ্চলকে তারা অলআউট করে দেয় ৩৮৫ রানে।
বল হাতে প্রথম ইনিংসে ১২৬ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছেন নাসুম। ৩১ রান খরচায় নাহিদুল ২টি এবং শেখ মেহেদি হাসান ৬৩ রানের বিনিময়ে নিয়েছেন ২টি উইকেট।
দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নানা দক্ষিণাঞ্চল ১১২ রান সংগ্রহ করেছে ২ উইকেট হারিয়ে। ক্রিজে অপরাজিত আছেন তৌহিদ হৃদয় এবং অমিত হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE