ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্মিথের ক্ষুরধার মস্তিষ্কের ক্যারিশমা দেখল ক্রিকেট বিশ্ব
ম্যাচটি জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল ৪৬৮ রানের। যা করতে হলে গড়তে হতো ইতিহাস। কিন্তু রোববার মাত্র ৮২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ফলে চোখরাঙানি দিতে থাকে পরাজয়। আজ (সোমবার) ম্যাচের শেষ দিন বাকি ৬ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
এদিকে এই ম্যাচে দুর্দান্ত এক সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক স্মিথ। খালি চোখে মনে হয়েছিল নাথান লায়নের বলটা বেন স্টোকসের প্যাডে আঘাত করে লেগ স্টাম্প মিস করেছে। আম্পায়ারও অস্ট্রেলীয়দের আবেদনে সাড়া দেননি। শুধু স্টিভ স্মিথেরই মনে হয়েছিল, এটা আউট। নিজে একবার উইকেটের কাছে গিয়ে নিশ্চিত হলেন, বলটা আসলে উইকেটের কোথায় পড়েছে। এরপর লায়নের সঙ্গে কয়েক সেকেন্ড কথা বলেই রিভিউ নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আর তাতেই বাজিমাত অস্ট্রেলিয়ার।
রিভিউতে টেলিভিশন আম্পায়ার সবকিছুই দেখলেন। বল ব্যাটে লেগেছে কি না, স্টাম্পের লাইনে বল ছিল কি না, বল স্টাম্পে লাগত কি না। তিনটিই মিলে গেল তিনটি লাল বিন্দুতে। বলতে গেলে ইংল্যান্ডের প্রায় সব আশার সমাপ্তি টেনে ৭৭ বলে ১২ রান করে বেন স্টোকস আউট! উইকেটটা লায়নই পেয়েছেন, কিন্তু স্টোকসকে তো আসলে ফিরিয়েছে স্মিথের ক্ষুরধার মস্তিষ্কই!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE