ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবশেষ দলে সুযোগ পেলেন ইমরুল বিজয়, দেখে নিন চূড়ান্ত স্কোয়াড
ড্রাফট থেকে আগামী আসরের খেলোয়াড়দের বেছে নিয়েছে বিসিএলের চার দল। যদিও সবচেয়ে শক্তিশালী দল গড়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। দলটিতে আগের আসরে খেলেছিলেন তামিম ইকবাল, মুমিনুল হক, ইমরুল কায়েস, আফিফ হোসেনরা। দলটি তাদের প্রত্যেককেই রিটেইন করেছে।
দলটি রেখে দিয়েছে ইয়াসির আলী রাব্বি ও নাইম হাসানকেও। ড্রাফট থেকে তারা দলে ভিড়িয়েছে জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, নাইম শেখকে।
দলটি আগামী আসরকে সামনে রেখে মোহাম্মদ আশরাফুলকেও তারা দলে নিয়েছে। এদিকে বিসিবি সাউথ জোন রিটেইন করেছে ফজলে মাহমুদ রাব্বি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা ও নাসুম আহমেদকে।
ড্রাফট থেকে তারা দলে নিয়েছে মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের মতো তারকাকে। ওয়ালটন সেন্ট্রাল জোনের রিটেইন তালিকায় ছিলেন শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান পারভেজ, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, সৌম্য সরকার ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
তারা ড্রাফট থেকে ঘরোয়া লিগের নিয়িমিত পারফর্মারদের নিয়ে দল সাজিয়েছে। তারা দলে ভিড়িয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের মতো পরীক্ষিত ব্যাটসম্যানকে। প্লেয়ার্স ড্রাফট থেকে লিটন দাস, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়ে চমক দেখিয়েছে বিসিবি নর্থ জোন।
এক নজরে দেখে নিন বিসিএলের চার দল-
বিসিবি সাউথ জোন-
রিটেইন্ড- ফজলে মাহমুদ রাব্বি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, নাসুম আহমেদ।
পিকড- অমিত হাসান, তৌহিদ হৃদয়, পিনাক ঘোষ, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, সুমন খান, এনামুল হক জুনিয়র, সালাউদ্দিন শাকিল, মাইশুকুর রহমান, জাহিদ জাবেদ, জিয়াউর রহমান, শামসুল ইসলাম অনিক, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE