ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইনজুরি কাটিয়ে আরো ভয়ংকর রুপে ফিরছেন তামিম ইকবাল

২০২১ ডিসেম্বর ২০ ২০:১৫:১০

ইনজুরি কাটিয়ে আরো ভয়ংকর রুপে ফিরছেন তামিম ইকবাল

সোমবার (২০ ডিসেম্বর) মিরপুরের ইনডোরের মাঠে ব্যাট নিয়ে নেমে পড়েন তামিম। আঙুলের চোট সারিয়ে প্রথম অনুশীলনে নামলেন তিনি। বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন তিনি। ঝালিয়ে নিয়েছেন নিজেকে।

গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন তামিম। এরপর চোটের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম।

দীর্ঘদিন খেলার বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন তামিম। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজকে সামনে রেখে নেটে অনুশীলনের সময় বুড়ো আঙুলে চোট পান তামিম। এক্স-রে করিয়ে জানতে পারেন আঙুলে চিড় ধরা পড়ে তার।

ইনজুরির কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তামিম। চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হয় তাকে। নতুন চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় তাকে।

দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরির কারণে এই প্রথম এতদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তামিমকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত