ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে অনিশ্চিত এই ক্রিকেটার
সাইফউদ্দিনের পিঠের চোট অনেক দিন ধরেই আততায়ীর ভূমিকায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন করে জেগে ওঠে তার এই চোট।
এরপর ব্যস্ত সময় কাটাচ্ছেন পুনর্বাসনে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করা সাইফউদ্দিন পাখির চোখ করে রেখেছিলেন বিপিএলকে।
তবে এবারের বিপিএলে তার অলরাউন্ডার সত্ত্বা দেখানোর সুযোগ থাকছে না। বিসিবির মেডিকেল টিম পর্যবেক্ষণের পর জানিয়েছে, আসছে বিপিএলে সাইফউদ্দিন চাইলে শুধু ব্যাটিং করতে পারবেন, তবে বোলিং করার কোনো সম্ভাবনা নেই।
শুধু ব্যাটার হিসেবে খেলতে গেলেও কিঞ্চিৎ ঝুঁকি থাকবে। কোমরের হাড়ের ফাটল পুরোপুরি সারিয়ে মাঠে ফিরতে পারবেন ফেব্রুয়ারিতে। বোলিং শুরু করতে অপেক্ষা করতে হবে আরও দেড় মাস।
সব মিলিয়ে তাই বিপিএলে সাইফউদ্দিনের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ। মূলত জাতীয় দলের সিরিজগুলোর কথা ভেবেই সাইফউদ্দিনকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবির মেডিকেল টিম।
তাই বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও সাইফউদ্দিনের নাম না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইফউদ্দিন বলেন, ‘পুনর্বাসন শুরু করলাম এক সপ্তাহেরও বেশি দিন হয়ে গেল।
বোলিং শুরু করতে আরও এক-দেড় মাস লাগতে পারে। বিপিএলে কোনো দল ব্যাটার হিসেবে নিলে আমাকে খেলতে দেখা যেতে পারে।’
তবে ব্যাটার হিসেবে তাকে কেউ দলভুক্ত করতে চাইবে কি না তা বড় এক প্রশ্ন বটে। সাধারণত লোয়ার মিডল অর্ডারে খেলেন সাইফউদ্দিন, যে ভূমিকায় ফ্র্যাঞ্চাইজিরা চায় কোনো অলরাউন্ডারকেই।
সাইফউদ্দিন বলেন, ‘দলের চাহিদা অনুযায়ী খেলার চেষ্টা করব। যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আমাকে ব্যাটার হিসেবে খেলার যোগ্য মনে করে… নাহলে আমি আমার কাজ করে যাব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE