ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে সুখবর দিলেন পাপন
নিউজিল্যান্ডে পৌঁছে দেশটির কঠোর কোয়ারেন্টাইন নীতি মানতে টাইগারদের নির্ধারিত সময় পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে এমনটা জানা গিয়েছিল আগেই। তবে সেটা কমে ১০ দিনেরও কম সময়ে নেমে আসার পর টাগাররা একদিন অনুশীলন করার পর দেখা দেয় নতুন বিপত্তি।
দলের সাথে থাকা স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর তাকে নেয়া হয় কোভিড নিরাময় কেন্দ্রে। সেই সাথে অধিনায়ক মুমিনুল হক সহ অন্তত চারজন দলের বাকি সদস্যের সাথে দেখা করারও সুযোগ পাননি।
কোয়ারেন্টাইন শেষ করে প্রথম দিন অনুশীলন করে যখন পরদিন অনুশীলন করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট তখনই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন অরে আরও তিনদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয় বাংলাদেশ দলকে।
নানা জটিলতায় যখন জর্জরিত কিউইদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজ তখন গুঞ্জন ওঠে বাতিল হতে পারে এই সিরিজটি। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে নির্ধারিত সময়েই হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের এই সিরিজটি।
নিউজিল্যান্ড সিরিজ সম্পর্কিত আলোচনা নিয়ে বিসিবি এক জরুরি সভায় বসে শনিবার (১৮ ডিসেম্বর)। সেই সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এই সিরিজটি।
পাপনের ভাষ্য, ‘’এই মুহূর্তে সিরিজ সম্পন্ন না করার কোনো সুযোগ নেই।‘’
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামার কথা রয়েছে আগামী ১ জানুয়ারি। এরপর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে কিউইদের মোকাবেলা করতে বাংলাদেশ দল মাঠে নামার কথা রয়েছে ৯ জানুয়ারি। এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে টাইগারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE