ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
এখন পর্যন্ত জানা বিপিএলে আসছে যেসকল বিদেশি তারকা
বিপিএলের এবারের আসরে প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে দলে নিতে পারবে তিনজন করে বিদেশি ক্রিকেটার এবং একজন করে দেশি ক্রিকেটার। ফলে ইতোমধ্যেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের দলে যুক্ত করেছে বিদেশি তারকাদের।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কোন কোন দল তাদের ডেরায় বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে তা এবার দেখে নেয়া যাক।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটার হিসেবে এখন পর্যন্ত দলে নিয়ে ফেলেছে ফাফ ডু প্লেসিস, মঈন আলি এবং সুনিল নারাইনকে। সেই সাথে দেশি ক্রিকেটার হিসেবে তারা অন্তর্ভুক্ত করেছে টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। টুর্নামেন্টের শুরু থেকেই বিদেশি ক্রিকেটাররা থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লার কর্ণধার নাফিসা কামাল।
টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল হতে যাচ্ছে সাকিব আল হাসানের বরিশাল। ইতোমধ্যে তারা দলে নিয়েছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংস এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। যদিও বিলিংসকে দলে নেয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম চেলেঞ্জার্স। সেই সাথে গুঞ্জন রয়েছে সাকিবের দলে যুক্ত হতে যাচ্ছেন শ্রীলঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং আফগান স্পিনার মুজিব উর রহমান।
সিলেট সানরাইজার্স দেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার পাশাপাশি দলে অন্তর্ভুক্ত করেছে ডেভিড মিলারকে। দক্ষিণ আফ্রিকার মারকুটে এই ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানের সাথে গত আইপিএল মাতিয়েছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে।
চট্টগ্রাম চেলেঞ্জার্সও পিছিয়ে নেই। বন্দর নগরীর এই দলটি দলে নিয়েছে দ্যা ইউনিভার্স বস খ্যাত ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। এছাড়া কোচিং প্যানেলে শোয়েব আখতার ও শন টেইটের মত তারকাদের যুক্ত করার পাশাপাশি তারা প্রথমবারের মত ভারতীয় ক্রিকেটার হিসেবে দলে নিতে যাচ্ছে হরভজন সিংকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল